Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

  • রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর
আসিফ সিদ্দিকী
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮
শেয়ার করুন:
স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। গ্রাফিকস: আগামীর সময়

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৩ বছর আগে চালু হয়। এই টার্মিনাল দিয়ে সর্বোচ্চ ৫৪ শতাংশ কনটেইনার ওঠানামা হয়। সবচেয়ে লাভজনক টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেওয়া নিয়ে দুপক্ষ এখন মুখোমুখি। একপক্ষ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও আরেকপক্ষ বন্দর রক্ষা কমিটি। এ নিয়ে আগামীর সময়ের বিশেষ প্রতিনিধি আসিফ সিদ্দিকীর প্রতিবেদন—

বন্দরের এনসিটি দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়া নিয়ে গত বুধবার বক্তব্য দেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ প্রস্তাবের প্রেক্ষাপট তুলে ধরেন তিনি।

ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ প্রস্তাব শুধু কোনো সাধারণ বাণিজ্যিক চুক্তি নয়, এটি মূলত বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার একটি বৃহত্তর কৌশলগত অংশীদারত্বের অংশ, যা ২০১৯ সাল থেকে দুদেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে শুরু হয়েছিল।

সংযুক্ত আরব আমিরাতে ২৬ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মরত আছেন। সেখান থেকে প্রতি বছর প্রায় ৪ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে আসে। এই বৃহত্তর রাষ্ট্রীয় ও অর্থনৈতিক স্বার্থের কথা বিবেচনা করেই প্রকল্পটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এনসিটির ক্রেনসহ বিভিন্ন যন্ত্রপাতি পুরনো হয়ে যাচ্ছে। একটি আন্তর্জাতিক মানের বন্দরে যন্ত্রপাতির সচলতা বা সহজলভ্য ৯৩ শতাংশের বেশি থাকা উচিত, যা বর্তমানে কমে প্রায় ৭০ শতাংশে এসে দাঁড়িয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে যদি নিজস্ব অর্থায়নে এই পুরনো যন্ত্রপাতি পরিবর্তন করতে হয়, তাহলে প্রায় ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকা খরচ হবে। এ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ করতে তিন-চার বছর সময় লাগবে।

ডিপি ওয়ার্ল্ড যদি এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব পায়, তবে তাদের নিজস্ব বাণিজ্যিক স্বার্থেই দ্রুত বিনিয়োগ করবে। মাত্র এক বছরের মধ্যে পুরো টার্মিনাল অত্যাধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত করা সম্ভব হবে, যা বন্দরের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। আলোচনায় বাংলাদেশের জাতীয় স্বার্থে কোনো আপস করা হবে না। সম্পূর্ণ স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই প্রক্রিয়াটি এগোচ্ছে। পূর্ববর্তী এমওইউ এবং সামগ্রিক প্রস্তাবটি পর্যালোচনার জন্য বর্তমান সরকার একটি উচ্চপর্যায়ের রিভিউ কমিটি গঠন করেছে। রিভিউ কমিটির মূল্যায়নের পর চূড়ান্ত হবে।

এনসিটিচট্টগ্রাম বন্দরনিউমুরিং কনটেইনার টার্মিনালচেয়ারম্যানরিয়ার অ্যাডমিরাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে