চট্টগ্রাম বন্দরের হৃৎপিণ্ড নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি ব্যবস্থাপনায় দেওয়ার প্রক্রিয়া থামায়নি বর্তমান বিএনপি সরকার। দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের এনসিটিতে বিনিয়োগ প্রস্তাব পর্যালোচনা করছে এখনো। এতে দেশ বা সরকারের কী লাভ-ক্ষতি হবে, সে অঙ্কই গুরুত্ব পাচ্ছে ব্যবহারকারীদে...