Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

এনসিটি চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ, অনশন করবেন বন্দর শ্রমিকরা

মাল্টিমিডিয়া রিপোর্টার, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১৯:৩৪
এনসিটি চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ, অনশন করবেন বন্দর শ্রমিকরা

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ ও সবচেয়ে লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বন্দর শ্রমিক-কর্মচারীরা।

সমাবেশে বক্তারা শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তা চেয়েছেন। সেটি নিশ্চিতে আগামী রবিবারের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি না হলে সোমবার অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শ্রমিকরা। দাবি না মানলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল তিনটায় যখন ঢাকায় এনসিটি ইজারা নিয়ে বন্দর ডিপি ওয়ার্ল্ড চুক্তি স্বাক্ষর হচ্ছিল একই সময়ে সাড়ে ৩টায় চট্টগ্রাম বন্দর ভবনের মূল ফটকের সামনে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এই বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক হুমায়ুন কবীর বলেছেন, দুই বছর ধরে চুক্তি না করার যুক্তি দিয়েছি। এখন আর যুক্তি নয়, আমাদের প্রধান দাবি শ্রমিক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা। আগামী রবিবারের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি না হলে সোমবার অনশন কর্মসূচি পালন হবে।

জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেছেন, ‘আলোচনা ছাড়া করা কোনো সিদ্ধান্ত বন্দর শ্রমিক-কর্মচারীরা মেনে নেবে না। আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। যারা সরকারকে ভুল বুঝিয়ে চুক্তির দিকে নিয়ে যাচ্ছে, তাদের প্রভাব থেকে সরকারকে বের করে আনার জন্যই আন্দোলন।’

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেছেন, ‘চট্টগ্রাম বন্দর পরিচালনা সক্ষমতা আমাদের আছে। বিদেশি অপারেটরকে দায়িত্ব দিলে শুধু রাজস্বের প্রশ্ন নয়, দীর্ঘমেয়াদে দেশীয় দক্ষতা ও পরিচালন সক্ষমতাও হারানোর ঝুঁকি রয়েছে। বন্দর পরিচালনায় অভিজ্ঞ কর্মীদের একটি অংশ ধীরে ধীরে অবসরে যাবেন। তাদের জায়গায় নতুন দক্ষ জনবল তৈরি না হলে ভবিষ্যতে বন্দর পরিচালনায় সংকট তৈরি হতে পারে।

শ্রমিক নেতারা আরও জানালেন, চট্টগ্রাম বন্দর শুধু একটি বাণিজ্যিক স্থাপনা নয়; এর সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ নৌ, বিমান, জ্বালানি ও শিল্প অবকাঠামো জড়িত। তাই বন্দরের পরিচালনা ও নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শ্রমিকদের মতামত ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বৃহস্পতিবার ঢাকায় ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তি সই হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানে এসা কাজিম চুক্তিতে সই করেন।

চুক্তি সইয়ের দিনই এর প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ করেন শ্রমিক নেতারা। সমাবেশ শেষে বন্দর ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নিমতলা বিশ্বরোড মোড় ঘুরে আবার বন্দর ভবনের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে সিপিবির সাবেক সভাপতি শাহ আলম, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এনসিটিবিক্ষোভনিউমুরিং কনটেইনার টার্মিনাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট