Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

  • প্রকৌশলী দেলোয়ার মজুমদার, আহ্বায়ক, বন্দর রক্ষা কমিটি
আসিফ সিদ্দিকী
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০
সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

প্রকৌশলী দেলোয়ার মজুমদার। গ্রাফিকস: আগামীর সময়

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৩ বছর আগে চালু হয়। এই টার্মিনাল দিয়ে সর্বোচ্চ ৫৪ শতাংশ কনটেইনার ওঠানামা হয়। সবচেয়ে লাভজনক টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেওয়া নিয়ে দুপক্ষ এখন মুখোমুখি। একপক্ষ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও আরেকপক্ষ বন্দর রক্ষা কমিটি। এ নিয়ে আগামীর সময়ের বিশেষ প্রতিনিধি আসিফ সিদ্দিকীর প্রতিবেদন—

বন্দর চেয়ারম্যানের বক্তব্যের জবাব দিয়েছেন বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার। তার যুক্তি— বৈশ্বিক ভূরাজনীতিতে বন্দরগুলোর কৌশলগত গুরুত্ব যখন তীব্র হচ্ছে, তখন দেশের অর্থনীতির ফুসফুসখ্যাত এই টার্মিনাল বিদেশি নিয়ন্ত্রণে দেওয়া শুধু কোনো বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, এটি সরাসরি বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা ও জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। দেশের সর্বস্তরের মানুষের মতামত উপেক্ষা করে এ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে এর দায় সম্পূর্ণ সরকারকে নিতে হবে। বন্দর চেয়ারম্যান একবারও বলেননি কেন একটি লাভজনক, দক্ষ এবং দেশীয় জনবল দ্বারা সফলভাবে পরিচালিত এনসিটি বিদেশি অপারেটরের হাতে তুলে দিতে হবে। এটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ব্যর্থ— এমন কোনো অর্থনৈতিক, কারিগরি বা পরিচালনাগত বিশ্লেষণ আজ পর্যন্ত জাতি ও অংশীজনদের সামনে উপস্থাপন করা হয়নি।

এনসিটির ইজারা নিয়ে কয়েক বছর ধরে যে প্রক্রিয়া চলছে, এর কোথাও জনগণের অংশগ্রহণ নেই। জাতীয় সংসদে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। এমনকি বন্দর শ্রমিক-কর্মচারী, ব্যবসায়ী সংগঠন কিংবা দেশীয় বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হয়নি। যদি সত্যিই কোনো কিছু গোপন করার উদ্দেশ্য না থাকে, তবে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারক, সম্ভাব্য কনসেশন চুক্তির খসড়া, ট্রানজেকশন অ্যাডভাইজারের সুপারিশ এবং আর্থিক ও ঝুঁকি মূল্যায়নের যাবতীয় শর্তাবলি অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করা হোক।

কোনো বিদেশি সরকারের সঙ্গে করা সমঝোতা বা প্রতিশ্রুতি বাংলাদেশের জনগণের সাংবিধানিক অধিকার, জাতীয় সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় সম্পদের ওপর প্রাধান্য পেতে পারে না। যদি বিগত দিনে জাতীয় স্বার্থবিরোধী কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েও থাকে, তবে তা পুনর্বিবেচনা ও প্রয়োজনে বাতিল করাই সার্বভৌম রাষ্ট্রের সরকারের প্রধান দায়িত্ব।

বন্দরচেয়ারম্যানবন্দর রক্ষা কমিটিএনসিটিচট্টগ্রাম বন্দরনিউমুরিং কনটেইনার টার্মিনাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!