Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

পাবিপ্রবির নারী হলগুলোতে নেই ক্যান্টিন

পাবিপ্রবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১৪:০৪
পাবিপ্রবির নারী হলগুলোতে নেই ক্যান্টিন

পাবিপ্রবির গণতন্ত্র হল

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নারী শিক্ষার্থীদের জন্য আছে মাতৃভাষা ও গণতন্ত্র নামে দুটি আবাসিক হল। হল দুটিতে থাকেন প্রায় ১ হাজার ২৫০ শিক্ষার্থী। কিন্তু কোনো হলেই নেই ক্যান্টিন।

খাবার ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে তাদের হলের বাইরে যেতে হয়। রাতে জরুরি কিছু দরকার হলে ভোগান্তি আরও বাড়ে। এতে আবাসিক হলেই নিত্যপ্রয়োজনীয় সুবিধা না থাকায় ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নারী শিক্ষার্থীদের আবাসিক সুবিধার জন্যই মাতৃভাষা হল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই চালু। গণতন্ত্র হল চালুরও এক বছর পেরিয়েছে। দুটি হলেই আবাসিক শিক্ষার্থীদের জন্য ডাইনিংয়ের ব্যবস্থা রয়েছে। তবে এখনো কোনো ক্যান্টিন চালু হয়নি।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ডাইনিং চালু থাকলেও প্রতিদিনের প্রয়োজন অনুযায়ী সবসময় সেখান থেকে খাবার পাওয়া যায় না। খাবারের মান নিয়েও তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। ফলে অনেক সময় বাইরে থেকে খাবার কিনতে হয়। কিন্তু নির্ধারিত সময়ের পর হলের গেট বন্ধ হয়ে যাওয়ায় রাতে বাইরে যাওয়ার সুযোগ থাকে না।

আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, রাতে হঠাৎ খাবার বা নিত্যপ্রয়োজনীয় কোনো সামগ্রী প্রয়োজন হলে তারা চাইলেও হল থেকে বের হতে পারেন না। ফলে ছোটখাটো প্রয়োজন মেটাতেও অনেক সময় পরদিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। হলের ভেতরে ক্যান্টিন থাকলে এই ভোগান্তি অনেকটাই কমে আসত।

গণতন্ত্র হলের আবাসিক শিক্ষার্থী হুমায়রা হিসাব জানিয়েছেন, ক্যান্টিন না থাকায় ছোটখাটো প্রয়োজনীয় জিনিস কিনতেও বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরের দোকানে যেতে হয়। এতে সময়ের অপচয় হয়। ক্লাস, পড়াশোনা ও অন্যান্য অ্যাকাডেমিক কার্যক্রমের মধ্যেও প্রয়োজনীয় জিনিসের জন্য বাইরে যেতে হয়। বিশেষ করে সন্ধ্যার পর বা জরুরি প্রয়োজনে খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে গিয়ে বাড়তি ভোগান্তিতে পড়তে হয়।


আরও পড়ুন

পাহাড়ি ঢলে ভেঙেছে সড়ক, ১১ গ্রামের যোগাযোগ বন্ধ

১৭ আগস্ট ২০২৬

হুমায়রা হিসাব বলেছেন, আবাসিক হলে স্বাস্থ্যসম্মত ও সাশ্রয়ী মূল্যের ক্যান্টিন থাকা শিক্ষার্থীদের মৌলিক প্রয়োজনের অংশ। তাই নারী হল দুটিতে দ্রুত ক্যান্টিন চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।



গণতন্ত্র হলের আরেক আবাসিক শিক্ষার্থী কণিকা দেবনাথ জানিয়েছেন, ক্যান্টিন না থাকায় তাদের প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হতে হয়। অনেক সময় ডাইনিংয়ের খাবার মানসম্মত না হওয়া কিংবা পর্যাপ্ত খাবার না থাকায় খাওয়া সম্ভব হয় না। বিশেষ করে রাতে হঠাৎ ক্ষুধা লাগলে বা হালকা খাবার ও স্ন্যাকস খেতে চাইলে হলের ভেতরে কোনো বিকল্প ব্যবস্থা নেই। ফলে প্রয়োজনীয় খাবারের জন্য বাইরে যেতে হয়, যা রাতে আরও অসুবিধাজনক।

মাতৃভাষা হলের আবাসিক শিক্ষার্থী ফারহানা ইয়াসমিন টিনা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পুরনো এই হলে দীর্ঘদিন ধরে কোনো ক্যান্টিন নেই। এখানে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের পাশাপাশি অনেক সিনিয়র শিক্ষার্থীও থাকেন। ডাইনিংয়ের খাবার সবসময় ভালো না লাগায় অনেক সময় চা, নাস্তা বা হালকা খাবারের প্রয়োজন হয়। কিন্তু বিশেষ করে রাতে প্রতিবার বাইরে যাওয়া সম্ভব হয় না। পড়াশোনার ব্যস্ততা বা অসুস্থতার কারণেও বাইরে যাওয়া কঠিন হয়ে পড়ে। শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজন বিবেচনায় মাতৃভাষা হলে একটি ক্যান্টিন থাকা জরুরি।

মাতৃভাষা হলের প্রভোস্ট ড. রেবেকা সুলতানা রেখা জানিয়েছেন, নতুন দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের সঙ্গে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছেন। এ সময় শিক্ষার্থীরা হলের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা জানিয়েছেন। বিষয়গুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে হলের স্টেশনারি শপের প্রয়োজনীয়তার কথাও প্রশাসনকে জানানো হয়েছে। দ্রুত এসব সমস্যার সমাধান হবে।

পাবিপ্রবিআবাসিক হলক্যান্টিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise