Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

নকআউটে রোনালদোর প্রথম গোল

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮
নকআউটে রোনালদোর প্রথম গোল

ক্রিস্তিয়ানো রোনালদো

দিয়েগো জোতার কখনো বিশ্বকাপে খেলা হয়নি। ২০২২ বিশ্বকাপে খেলতে পারলেন না চোটের কারণে আর ২০২৬ সালের বিশ্বকাপ মাঠে গড়ানোর এক বছর আগে তো পৃথিবী থেকেই চলে গেলেন গাড়ি দুর্ঘটনায়।

স্বর্গ থেকে জোতা হয়তো দেখছেন কীভাবে সতীর্থরা সঙ্গে করে নিয়ে এসেছেন তার নাম লেখা জার্সিটা। ক্রোয়েশিয়াকে হারিয়ে পর্তুগাল পৌঁছে গেছে শেষ ১৬-তে, টরন্টো স্টেডিয়ামে ম্যাচ শেষে পর্তুগাল দলের সব সদস্য মিলে ছবি তুললেন জোতার জার্সি নিয়ে মধ্যমণি হয়ে দাঁড়ানো অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে।

২০১৮-এর রানার্সআপ আর ২০২২-এর তৃতীয় স্থান অর্জন করা ক্রোয়েশিয়াকে শেষ ৩২ থেকেই বিদায় করে দিল পর্তুগাল। দিনটাও ছিল জোতার মৃত্যুবার্ষিকীর আগের দিন। এমন প্রতিপক্ষকে হারিয়ে শেষ ১৬-তে পৌঁছানোর সঙ্গে আছে রোনালদোর ব্যক্তিগত তৃপ্তি। নিজের ষষ্ঠ বিশ্বকাপে পেয়েছেন নকআউটের প্রথম গোল এবং এই পর্বে সবচেয়ে বয়স্ক ফুটবলারও তিনি। রোনালদোর পেনাল্টি গোলে সমতায় ফেরা পর্তুগালকে ২-১ গোলে এগিয়ে দেন গঞ্জালো রামোস। এই লিড ধরে রাখতে গিয়ে নাভিশ্বাস ওঠার দশা হয়েছিল।  

ম্যাচ জয়ের পরিতৃপ্তি নিয়েই রোনালদো জানিয়েছেন শেষ বাঁশির আগে কী ঝড়টা গেছে তাদের মনের ভেতর, ‘আজকে আমরা টের পেয়েছি যন্ত্রণা কাকে বলে! বিশ্বকাপের মতো বড় আসর জিততে হলে যন্ত্রণা সহ্য করাটাও শিখতে হবে।’ ম্যাচসেরার পুরস্কার নিতে এসে সিআর সেভেন বলেছেন, ‘আজকের ম্যাচটি দর্শকদের জন্য দারুণ উপভোগ্য ছিল। প্রথমার্ধে খেলাটা আমাদের নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে এসে সবকিছু এলোমেলো হয়ে যায়। তারা গোল করার পর আমরা কিছুটা স্নায়ুচাপে ভুগছিলাম। তবে পেনাল্টি থেকে আমাদের গোলটিই ম্যাচের ভাগ্য এবং মানসিকতার মোড় ঘুরিয়ে দেয়। ঠিক ওই মুহূর্তের পর থেকে খেলাটা আমাদের জন্য সহজ হয়ে যায়। এরপরও কিছু চড়াই-উতরাই পার হতে হয়েছে আমাদের, তবে এই টুর্নামেন্টের ধরনটাই এমন। এখন আমাদের লক্ষ্য সামনের দিকে এগিয়ে যাওয়া।’

জোতার স্মরণে পর্তুগাল দলের সবাই বিশেষ রিস্টব্যান্ড পরে খেলছেন বিশ্বকাপে। ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়টা এলো তার না ফেরার দেশে পাড়ি জমানোর এক বছর পূর্তির আগের দিন। জোতার ঘনিষ্ঠ বন্ধু জোয়াও নেভেস এখন পরেন ২১ নম্বর জার্সি, জাতীয় সংগীতের সময় যখন পর্দায় জোতার মুখটা ভেসে উঠেছিল, তখন নেভেস চুমু খান সেই বিশেষ রিস্টব্যান্ডে। নেভেস ম্যাচের পর বলেছেন, ‘সে আর তার স্ত্রী এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, যখনই বিশেষ কিছু ঘটে তখন তাকে আমি বার্তা পাঠাই। তার সব বার্তা আমি সংরক্ষণ করে রেখেছি। আমার মনে হয় সে আমাদের সঙ্গেই আছে।’

রোনালদো ম্যাচের পর বলেছেন, ‘ম্যাচটি ছিল তার প্রতি এক পরম শ্রদ্ধাঞ্জলি। আজকের দিনটি সত্যিই বিশেষ ছিল— প্রথমত আমরা জিতেছি, দ্বিতীয়ত পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছি। আমরা ঠিক এটিই চেয়েছিলাম এবং এর চেয়ে দারুণভাবে তাকে শ্রদ্ধা জানানোর আর কোনো রাস্তা ছিল না।’ কোচ রবার্তো মার্তিনেজ বলেছেন, জোতা দলের অদৃশ্য সদস্য হয়ে সবসময় আছেন, ‘জোতা ছিল শক্তি আর উদ্যমের প্রতীক, সে সবসময় বিশ্বাস রাখত যে আমরাই জিতব। তার প্রতি আমাদের একটা দায়িত্ব আছে, আমরা আমাদের কাজটা চালিয়ে যাব।’

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৯:০০ টা
    সুইজারল্যান্ড
    ২
    আলজেরিয়া
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ৪:০০ টা
    আর্জেন্টিনা
    ২
    কেপ ভার্দে
    ১
    ০৪ জুলাই ২০২৬
    সকাল ৭:৩০ টা
    কলম্বিয়া
    ০
    ঘানা
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    advertisement
    advertisement
    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    মেসির কর্নারে আর্জেন্টিনাকে লিড এনে দেন লিসান্দ্রো মার্তিনেস

    মেসির কর্নারে আর্জেন্টিনাকে লিড এনে দেন লিসান্দ্রো মার্তিনেস

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    কী জানি

    কী জানি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৪

    ফুলের গন্ধে ঘুম আসে না

    ফুলের গন্ধে ঘুম আসে না

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৩

    ‘দাম বাড়ে আয় তো বাড়ে না’

    ‘দাম বাড়ে আয় তো বাড়ে না’

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪২

    advertiseadvertise