Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

‘দাম বাড়ে আয় তো বাড়ে না’

মিম আক্তার
মিম আক্তার
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:৪২
‘দাম বাড়ে আয় তো বাড়ে না’

গ্রাফিকস: আগামীর সময়

রাজধানীর কারওয়ান বাজারে ১ হাজার টাকা নিয়ে এসেছিলেন ৪০ বছর বয়সী রাশেদা বেগম। পরিকল্পনা ছিল এক কেজি ব্রয়লার মুরগি, কিছু মাছ, চাল আর কয়েক ধরনের সবজি কিনবেন। কিন্তু বাজার ঘুরে দেখলেন, সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা। কাঁচা মরিচ, বেগুন, মাছের দামও চড়া। শেষ পর্যন্ত তালিকা থেকে কয়েকটি পণ্য বাদ দিয়েই বাজার শেষ করতে হলো তাকে। আক্ষেপ করে রাশেদা বেগম বললেন, ‘গরিব মানুষ তো ব্রয়লার মুরগিই খায়। এখন তার দামও ২০০ টাকার কাছাকাছি। বাজারে সবকিছুর দাম বাড়ে; কিন্তু আমাদের আয় তো আর বাড়ে না।’

নতুন অর্থবছরের বাজেটে ৬৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে নতুন করে করারোপ করা হয়নি। বরং যেসব পণ্যে ৫ শতাংশ কর ছিল, কিছু ক্ষেত্রে তা কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করা হয়েছে। সরকারের প্রত্যাশা ছিল, এতে বাজারে স্বস্তি ফিরবে। তবে বাস্তবে তার প্রভাব এখনো দেখা যাচ্ছে না। বরং রাজধানীর কাঁচাবাজারগুলোয় আবারও দেখা দিয়েছে অস্থিরতা। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি মাছ, চাল, আলু, রসুনসহ বেশ কয়েকটি নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষ। গতকাল শুক্রবার কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৭০ থেকে ১৮০ টাকায়। সোনালি মুরগির প্রতি কেজি ২০ টাকা বেড়ে হয়েছে ৩৫০।

মুরগি বিক্রেতা রমিজ উদ্দিন বলছিলেন, গরম ও লোডশেডিংয়ে অনেক খামারি নতুন করে বাচ্চা তোলেননি। অনেকে লোকসানের আশঙ্কায় আগেই মুরগি বিক্রি করে দিয়েছেন। ফলে বাজারে সরবরাহ কমে গেছে, আর এ কারণেই বেড়েছে দাম। আকারভেদে প্রতি কেজি রুই মাছ ৩০০ থেকে ৪০০, চিংড়ি ৫৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আনিসুর রহমান বললেন, ২০০ টাকার নিচে এখন কোনো মাছ পাওয়া যায় না। নদী কিংবা সামুদ্রিক মাছের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শফিকুল ইসলাম বললেন, ‘গত সপ্তাহে যে কৈ মাছ প্রতি কেজি ১৮০ টাকায় কিনেছি, আজ তা ২৫০। এক সপ্তাহে এত দাম বাড়বে ভাবিনি।’ গৃহিণী নাছরিন বেগম বললেন, সবজির দাম কিছুটা সহনীয় থাকলেও মাছের দাম এত বেশি যে সংসারের বাজেট মেলানো কঠিন হয়ে পড়ছে। গতকাল প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ থেকে ১৬০ এবং বেগুন ৭০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে। গত সপ্তাহের তুলনায় এগুলোর দাম কেজিতে বেড়েছে প্রায় ২০ টাকা। সাম্প্রতিক বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। এক মাস আগে প্রতি কেজি আলু ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হলেও এখন তা ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হয়েছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি কেজি দেশি রসুন ৯০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক মাস আগে ছিল ৬০ থেকে ১৪০ টাকা। এক মাসের ব্যবধানে নাজিরশাইল ও মিনিকেটের মতো সরু চালের দাম কেজিতে ২ টাকা বেড়ে ৭২ থেকে ৮৫ টাকায় উঠেছে। মাঝারি মানের চাল কেজিতে ২ থেকে ৩ এবং মোটা চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে। বাজারে কিছুটা স্বস্তি রয়েছে গরুর মাংস ও ডিমে। প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া প্রতি ডজন সাদা ডিম ১০০ এবং লাল ১২০ টাকায় বিক্রি হয়েছে, যা গত সপ্তাহের তুলনায় কিছুটা কম।

রাজধানীকারওয়ান বাজারঅর্থবছরটিসিবিট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!