নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন ব্যয় কমাতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যের পণ্যতালিকায় যুক্ত হচ্ছে আরও সাতটি পণ্য। এখন থেকে নিয়মিত বরাদ্দের চাল, ডাল, তেল ও চিনির পাশাপাশি ভর্তুকি মূল্যে টয়লেট সাবান, ডিটারজেন্ট, লন্ড্রি সাবান, লবণ, চা, আটা, মসলা কিনতে পারবেন কার্ডধারী পরিবারগুলো। দেশের প্রায় এক কোটি নিম্ন আয়ের পরিবারের জন্য জারি করা হয়েছে— ‘সমগ্র বাংলাদেশে টিসিবির উপকারভোগী নির্বাচন এবং ভর্তুকি/সাশ্রয়ীমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা-২০২৬’। এ...