Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

যেসব কারণে বাতিল হবে লাইসেন্স

  • টিসিবির ডিলার নিয়োগে সংশোধিত নীতিমালা
ওবায়দুর রহমান
ওবায়দুর রহমান
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:১৬
যেসব কারণে বাতিল হবে লাইসেন্স

সংগৃহীত ছবি

সুনির্দিষ্ট ২০ কারণে ডিলারশিপ বাতিল ও জামানত বাজেয়াপ্তের বিধান রেখে চূড়ান্ত করা হয়েছে ‘টিসিবির ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা (সংশোধিত), ২০২৫’। কোনো ডিলার নির্ধারিত কেন্দ্র পরিবর্তন করে অনুমতি ছাড়া অন্য কোথাও পণ্য বিক্রি করলে বা অবৈধ মজুদ করলে তার লাইসেন্স বাতিল হবে। কালোবাজারে পণ্য বিক্রি করলেও বাতিল হতে পারে লাইসেন্স এবং বাজেয়াপ্ত হবে জামানত।

দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এবং নিম্ন আয়ের এক কোটি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার কর্মযজ্ঞ পরিচালনা করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর আগে ডিলারদের বিরুদ্ধে গুদাম থেকে পণ্য তুলে কার্ডধারীদের না দিয়ে খোলাবাজারে পাচার ও বেশি দামে বিক্রি, ভুয়া ফ্যামিলি কার্ড তৈরি এবং ওজনে কম দেওয়া, রাজনৈতিক প্রভাব বা স্বজনপ্রীতির মাধ্যমে একই পরিবারে একাধিক ডিলারশিপ নিয়ে সিন্ডিকেট তৈরি করার মতো গুরুতর অনিয়মের অভিযোগ ছিল। ২০২৫ সালের সংশোধিত চূড়ান্ত নীতিমালাটি মূলত এসব অনিয়ম রোধেই প্রণয়ন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে টিসিবির উপপরিচালক এবং মুখপাত্র মো. শাহাদত হোসেন আগামীর সময়কে বলেছেন, ‘এবার এই নীতিমালাটি মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়েছে। এর আগে যে নীতিমালার আলোকে ডিলার নিয়োগ এবং তাদের তদারকির কাজ চলত, সেখানে এত বিস্তারিত বর্ণনা ছিল না। ফলে আমরা মনে করছি, নতুন যে নীতিমালা অনুমোদন হয়েছে, তার যথাযথ বাস্তবায়ন করতে পারলে ডিলার-সংক্রান্ত কোনো বিশৃঙ্খলা থাকবে না। নীতিমালা বাস্তবায়নে টিসিবি বরাবরের মতোই কঠোর থাকবে।’

যেসব কারণে লাইসেন্স বাতিল হতে পারে, এর মধ্যে রয়েছে— নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য রাখা, ওজনে কম দেওয়া বা কার্ডধারীর পরিবর্তে অন্যের কাছে পণ্য বিক্রি করার মতো গুরুতর অপরাধে ডিলারশিপ বাতিল ও জামানত বাজেয়াপ্ত হবে। ডিলার নিয়োগের ক্ষেত্রে দাখিল করা কোনো কাগজপত্র নকল প্রমাণিত হলে, ডিলারশিপ নবায়নে এক মাসের বেশি বিলম্ব করলে বা ডিলার কোনো ফৌজদারি মামলায় দণ্ডিত হলেও লাইসেন্স বাতিল বলে গণ্য হবে।

সিন্ডিকেট রোধে এই নীতিমালায় স্পষ্ট বলা হয়েছে, ডিলাররা নিজেদের মধ্যে কোনো ধরনের সমিতি বা অ্যাসোসিয়েশন গঠন করতে পারবেন না। একই পরিবারের— অর্থাৎ বাবা-মা, স্বামী-স্ত্রী ও নির্ভরশীল ভাইবোনদের মধ্যে বা একই ব্যক্তির নামে একাধিক ডিলারশিপ থাকলে তা বাতিল করা হবে। টিসিবির কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যরা ডিলার হতে পারবেন না। পরপর দুবার পণ্য উত্তোলনে ব্যর্থ হলে, প্রাথমিক যোগ্যতার শর্ত ভঙ্গ করলে, লিখিত আদেশ অমান্য করলে বা আগে ডিলারশিপ বাতিল হয়ে থাকলে আর লাইসেন্স টিকবে না। পাশাপাশি, জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদন না পেলে এবং প্রমাণিত অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক সুপারিশ করলে ডিলারশিপ বাতিল করা হবে। অস্থায়ী ডিলাররা এলাকা ছেড়ে অন্যত্র বসবাস শুরু করলেও লাইসেন্স হারাতে হবে।

খাত-সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই নীতিমালা সঠিকভাবে বাস্তবায়িত হলে টিসিবির কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধি পাবে এবং প্রান্তিক পর্যায়ের প্রকৃত উপকারভোগীরা কোনো ধরনের হয়রানি ছাড়াই ভর্তুকি মূল্যের খাদ্যপণ্য সহজে সংগ্রহ করতে পারবেন।

টিসিবিডিলারলাইসেন্সনীতিমালা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    শেষ ঠিকানার কারিগর

    শেষ ঠিকানার কারিগর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    সাত ব্রোকার পাচ্ছে কমোডিটির লাইসেন্স

    সাত ব্রোকার পাচ্ছে কমোডিটির লাইসেন্স

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪

    ঘুম ভীষণ জরুরি ওষুধ

    ঘুম ভীষণ জরুরি ওষুধ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    advertiseadvertise