Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

একই গানে ভিডিও বানিয়ে সেই শিক্ষিকার পাশে দাঁড়াচ্ছেন সহকর্মীরা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৪:৩৯
একই গানে ভিডিও বানিয়ে সেই শিক্ষিকার পাশে দাঁড়াচ্ছেন সহকর্মীরা

বিউটি পাল

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি পাল সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সেই বিউটি এখন একটি শ্রেণির ‘মোরাল পুলিশিং’-এর মুখে।

সামাজিকমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, ডিফারেন্ট টাচ ব্যান্ডের মেজবার গাওয়া ‘আজ কেন মন, উদাসী হয়ে...’ গানে বৃষ্টিতে ছাতা মাথায় নিয়ে হাঁটছেন বিউটি পাল।

এই ভিডিও নিয়েই তোলপাড় চলছে। একটি শ্রেণি যে শুধু মোরাল পুলিশিং করছে তা নয়, স্থানীয় ও সিলেটের বেশ কয়েকটি নিউজ পোর্টাল ওই নারীকে অপরাধী করার চেষ্টা করেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সিলেট ও দেশের সুশীলসমাজ দাঁড়াচ্ছেন ওই শিক্ষিকার পাশে। শুধু তা-ই নয়, সারা দেশের অনেক সহকর্মী-শিক্ষিকাই এখন একই গানে ভিডিও করে ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ করছেন।

পলাশী বাইন নামের এক শিক্ষিকা নিজের স্কুলের বারান্দায় একই ধরনের একটি ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘একজন শিক্ষক কি হাসতে পারবে না? গাইতে পারবে না? একটু সাজতে পারবে না? একটু স্টাইল করে ঘুরতে পারবে না? সারা সিলেটে তোলপাড় শুরু হয়ে গেল শিক্ষিকাকে নিয়ে। কিন্তু কী করলেন তিনি? শুধু স্টাইল করে একটু পোজ দিয়ে ভিডিও করলেন। এটা দোষের হয়ে গেল। শিক্ষক জাতির জাত চলে গেল?’

আরও পড়ুন

যেভাবে পাইলট হবেন

২৬ জুলাই ২০২৬


দীপা মণ্ডল নামের আরেক শিক্ষিকা বিউটির মতোই ছাতা ধরে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘শিক্ষকদের নাকি নাচ, গান, অভিনয়ে পারদর্শী হতে হয়। তবে আজ কেন এত কথা? যন্ত্রের মতো শুধু শ্রেণিতে সব কার্যক্রম, শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসে পাঠে মনোযোগী করতে, একঘেয়েমি দূর করতে, পাঠ আনন্দের সঙ্গে উপস্থাপন করতে শিক্ষককে সব করতে হবে। আর সেই শিক্ষকের কোনো মন থাকবে না, থাকবে না কোনো আনন্দের মুহূর্ত। এটাই তো? একজন সম্মানিত শিক্ষক শাড়ি পরিহিত অবস্থায় কী করে অশ্লীলতা প্রকাশ করতে পারে? সে তো প্যান্ট-শার্ট বা টপস পরিহিত ছিলেন না। তবে হোক প্রতিবাদ।’

শুধু পলাশী ও দীপাই নন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষক-শিক্ষিকারা একই প্রতিবাদ জানাচ্ছেন। এতে শামিল হচ্ছেন সাধারণ মানুষও।


আরও পড়ুন

অনুমতি ছাড়া গান ব্যবহার করায় হোয়াইট হাউজের ওপর ক্ষুব্ধ কেটি পেরি

২৬ জুলাই ২০২৬


সাংবাদিক মাহবুব মোর্শেদ স্থানীয় সেই সব পোর্টালের নিবন্ধন বাতিল করার দাবি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ফেঞ্চুগঞ্জে এক শিক্ষিকা সুন্দর একটা রিল তৈরি করেছেন। এ নিয়ে কিছু স্থানীয় ও অস্থানীয় পোর্টাল তাকে দোষারোপ করে নিউজ করেছে। এই পোর্টালগুলোর নিবন্ধন বাতিল করার আহ্বান জানাই।’

শিশুসাহিত্যিক হুমায়ুন কবীর ঢালী বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। ফেসবুকে লিখেছেন, ‘একজন শিক্ষকও রক্ত-মাংসের মানুষ। তারও আনন্দ উদযাপন করার অধিকার আছে, তেমনি কষ্টে মন খারাপ হওয়ার অধিকারও তার রয়েছে। শিক্ষক মানেই কোনো নিরাসক্ত যন্ত্র নন, সমাজ ও পরিস্থিতির প্রভাবে তার মনেও নানা অনুভূতির জন্ম হয়।’


বিউটি পালশিক্ষিকার ভিডিওভাইরাল ভিডিও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড