Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

আগামীর সময়ের অনুসন্ধান

মতিঝিলে পিটুনির শিকার ব্যক্তিটি কি বিএনপি নেতা ছিলেন?

তানজিলা আফসানা
তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০০:০৬
মতিঝিলে পিটুনির শিকার ব্যক্তিটি কি বিএনপি নেতা ছিলেন?

ছবি: আগামীর সময়

সামাজিক মাধ্যমে গতকাল (২৪ জুলাই) দুপুরের পর থেকে এক ব্যক্তিকে পিটুনি ও হামলার একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোর ক্যাপশনে বিভিন্ন ধরনের বানোয়াট ও পরস্পরবিরোধী দাবি করা হচ্ছে। ছড়িয়ে দেওয়া ব্যক্তিদের দাবি—পিটুনির শিকার ব্যক্তিটি মতিঝিল থানা বিএনপির সভাপতি শিবলুর রহমান শিবু এবং তিনি জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের হামলার শিকার হয়েছেন।

আবার কিছু কিছু পোস্টে দাবি করা হচ্ছে—গতকাল বৃহস্পতিবার মতিঝিল থানা এলাকার ইউনিয়ন ব্যাংক থেকে এক নারী ৫ লাখ টাকা তুলে বের হলে ‘শিবু’ নামের ওই ব্যক্তি ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় হ্যান্ডব্যাগ ধরে টানাটানি শুরু করলে ক্ষুব্ধ ‘তৌহিদী জনতা’ তাকে পিটুনি দেয়।

তবে অনুসন্ধানে দেখা গেছে,  এসব দাবির কোনো ভিত্তি নেই। মারধরের শিকার ব্যক্তি বিএনপির কোনো নেতা নন এবং হামলাকারীরাও জামায়াতে ইসলামীর কর্মী নন। মূলধারার কোনো গণমাধ্যমেও এ সংক্রান্ত কোন প্রতিবেদন প্রকাশ হয়নি।

দলীয় তথ্য অনুসন্ধান ও ভুয়া পরিচয়

ছড়িয়ে পড়া ভিডিও ও দাবির সত্যতা অনুসন্ধানে মতিঝিল থানা বিএনপির বর্তমান কমিটি বর্তমান কমিটির নেতাদের খোঁজ নেয় আগামীর সময়। তাদের মধ্যে একাধিক জন ‘আগামীর সময়’-কে নিশ্চিত করেছেন যে, মতিঝিল থানা বিএনপির সভাপতি বা আহ্বায়ক পদে ‘শিবলুর রহমান শিবু’ নামে বর্তমানে কোনো নেতা নেই।

এর আগে মতিঝিল থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শিবলুর রহমান শিবু নামের এক নেতা থাকলেও—তার চেহারার সঙ্গে ভিডিওতে দৃশ্যমান ব্যক্তির কোনো মিল নেই। প্রকৃতপক্ষে, মতিঝিল থানা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আলমগীর হোসেন। ফলে বিএনপির দলীয় পদের নাম ব্যবহার করে ব্যক্তিটিকে পরিচয় দেওয়ার বিষয়টি  অসত্য।

আগামীর সময়ের অনুসন্ধান ও প্রশাসনের বক্তব্য

সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা—ইউনিয়ন ব্যাংকের সামনে নারী গ্রাহকের কাছে চাঁদা দাবি, ব্যাগ ধরে টানাটানি বা তৌহিদী জনতার পিটুনির মতো ঘটনা নিয়ে কোনো মূলধারার গণমাধ্যমে কোনো সংবাদ বা প্রতিবেদন প্রকাশিত হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রেও এ ধরনের ছিনতাইচেষ্টা বা গণপিটুনির দাবির সত্যতা বা প্রমাণ মেলেনি।

এ বিষয়ে ‘আগামীর সময়’-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার স্পষ্ট জানান, মতিঝিল থানা এলাকায় এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

সামগ্রিক তথ্য বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সাথে বিএনপি নেতা বা ব্যাংকের সামনে ছিনতাইয়ের ঘটনা জুড়ে দেওয়া তথ্যগুলো সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।

মতিঝিল থানা বিএনপির আহ্বায়ক পদে আলমগীর হোসেন দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে ‘শিবলুর রহমান শিবু’ নামের কোনো সভাপতির অস্তিত্ব নেই।  কোনো তথ্যপ্রমাণ ছাড়াই একটি পিটুনির ভিডিও ফুটেজকে কেন্দ্র করে রাজনৈতিক ও বিভ্রান্তিকর মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

গণপিটুনিজামায়াতে ইসলামীমতিঝিল থানাতৌহিদী জনতামারধরের শিকারশিবলুর রহমান শিবু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু