Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

সমাজ বদলের লড়াইয়ে চা বিক্রেতা

আরাফাত রায়হান সাকিব, মুন্সীগঞ্জ
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৩:০৪
সমাজ বদলের লড়াইয়ে চা বিক্রেতা

বিভিন্ন দাবিতে ফেস্টুন নিয়ে রাস্তায় দাঁড়ান দেলোয়ার হোসেন দীপটি

হাতে চায়ের ফ্লাক্স নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে চা বিক্রি করেন দেলোয়ার হোসেন দীপটি। পথে চোখে পড়ে সমাজের নানা অনিয়ম-অসংগতি, মানুষের অগণিত সমস্যা। মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে কীভাবে পরিবর্তন সম্ভব। ভেবে কূলকিনারা পান না। এই পরিবর্তন তো একার পক্ষে সম্ভব নয়। তা ছাড়া সবার মধ্যে নিজেকে নিয়ে ব্যস্ততা। কিন্তু তার মনে বদলের ইচ্ছা— কীভাবে এসব অসংগতি দূর করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা যায়। অবশেষে একাই নেমে পড়লেন বদলের লড়াইয়ে।

মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার দেলোয়ার (৪০) চা বিক্রির সামান্য আয় থেকে কিছু টাকা বাঁচিয়ে তা দিয়ে ব্যানার-ফেস্টুন করেন। এরপর ব্যানার-ফেস্টুন নিয়ে একাই দাঁড়িয়ে যান রাজপথে। তবে পাশে থাকে না কোনো সংগঠন, রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা বড় কোনো পৃষ্ঠপোষক। তবু তার দৃঢ় বিশ্বাস, একজন মানুষের প্রতিবাদ বা সচেতনতার আহ্বানও করতে পারে পরিবর্তনের সূচনা। কখনো মাদকবিরোধী প্রচারণা, কখনো শহর পরিচ্ছন্ন রাখার আহ্বান, কখনো সরকারি হাসপাতালে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবার দাবি, কখনো রাস্তার ধুলোবালি নিয়ন্ত্রণ কিংবা পাবলিক টয়লেট নির্মাণের দাবি— প্রায় এক যুগ ধরে একাই জনস্বার্থে এমন নানা দাবি তুলে আসছেন দেলোয়ার।

অবিবাহিত দেলোয়ারের বাবা আবু তালেব পেশায় রিকশাচালক, মা গৃহিণী। সংসারে টানাপড়েন থাকলেও পরিবারের সদস্যরা কখনো দেলোয়ারের এ কাজে বাধা হয়ে দাঁড়াননি। দেলোয়ারের বাবা-মা মনে করেন, দেলোয়ারের কারণে যদি মানুষের মঙ্গল হয়, হোক।

দেলোয়ারের সবচেয়ে বড় সাফল্যের গল্পটি একটি বিদ্যালয় ঘিরে। দেলোয়ার বললেন, ‘আমাদের এলাকায় শিক্ষার সুযোগ খুবই কম ছিল। অনেক কিশোর জুয়া আর মাদকে জড়িয়ে পড়ছিল। ছোট ছোট শিশুরা স্কুলে না গিয়ে কাজে যুক্ত হচ্ছিল। তখন মনে হলো, শিক্ষার অভাবই এসব সমস্যার মূল কারণ— এই উপলব্ধি থেকেই বিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন শুরু করি।’

প্রথমে এ ব্যাপারে তিনি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। পরে নিজের টাকায় তৈরি করা ব্যানার-ফেস্টুন নিয়ে দিনের পর দিন শহরের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। মুন্সীগঞ্জ-৩ আসনের তৎকালীন সংসদ সদস্য এম ইদ্রিস আলী শহরের কৃষি অফিসে একটি অনুষ্ঠানে এলে তার পথরোধ করে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান দেলোয়ার। তার সেই দৃঢ় অবস্থান এবং ধারাবাহিক আন্দোলনের পর স্থানীয় অনেকেই এগিয়ে আসেন। অবশেষে ২০১০ সালে হাটলক্ষ্মীগঞ্জে প্রতিষ্ঠিত হয় একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। দেলোয়ারের ভাষ্য, ‘স্কুল করার দাবি তুলে অনেক কটূক্তি শুনেছি, হুমকিও পেয়েছি। অনেকে বলেছে, এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ যখন দেখি সেই স্কুল থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করে ভালো করছে, তখন মনে হয় আমার কষ্ট সার্থক হয়েছে।’

‘সব দাবি বাস্তবায়ন হয় না। অনেক সময় কেউ গুরুত্বও দেয় না। কিন্তু আমি বিশ্বাস করি, মানুষের ভালোর জন্য কথা বলা কখনো বন্ধ করা উচিত নয়। কারণ, একজন না বললে আরেকজনও বলবে না’— যোগ করেন তিনি।

হাটলক্ষ্মীগঞ্জ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বরত পঞ্চায়েত কমিটির প্রতিনিধি তাউজুল ইসলাম বাদশা বলছিলেন, দেলোয়ার খুব সাধারণ মানুষ হলেও, ভালো কাজে সবসময় ওর প্রচেষ্টা থাকে। শুধু আমাদের এলাকার স্কুলটি করার ক্ষেত্রেই নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনে ওকে কাজ করতে দেখি, যা সচরাচর একজন চা বিক্রেতাকে দেখা যায় না।

সমাজবদললড়াইদেলোয়ার হোসেনমুন্সীগঞ্জহাটলক্ষ্মীগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান