হাতে চায়ের ফ্লাক্স নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে চা বিক্রি করেন দেলোয়ার হোসেন দীপটি। পথে চোখে পড়ে সমাজের নানা অনিয়ম-অসংগতি, মানুষের অগণিত সমস্যা। মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে কীভাবে পরিবর্তন সম্ভব। ভেবে কূলকিনারা পান না। এই পরিবর্তন তো একার পক্ষে সম্ভব নয়। তা ছাড়া সবার মধ্যে নিজেকে নিয়ে ব্যস্ততা। কিন্তু তার মনে বদলের ইচ্ছা— কীভাবে এসব অসংগতি দূর করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা যায়। অবশেষে একাই নেমে পড়লেন বদলের লড়াইয়ে। মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার দেলোয়ার (৪০) চা বিক্রির সামান্য আয় থেকে কিছু টা...