ডিজিটাল হচ্ছে টিসিবি, আজ উদ্বোধন

নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রমে এবার ডিজিটালের ছোঁয়া আনছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পণ্য বিক্রি ও কার্ডধারীদের সেবা আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করতে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন অব টিসিবি’ কার্যক্রম শুরু করছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি অডিটরিয়ামে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানটি উদ্বোধন করবেন প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে প্রতি মাসে
বিভিন্ন পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি করা হয়। দীর্ঘদিনের এ কার্যক্রমকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় টিসিবির সেবা আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করছে সংস্থাটি। একই সঙ্গে ভর্তুকির পণ্য সঠিক মানুষের কাছে পৌঁছানো এবং পুরো কার্যক্রমে স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।



