আগামীর সময় বিশ্বকাপ ২০২৬
আগামীর সময় বিশ্বকাপ ২০২৬
আগামীর সময়

বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

  • আগামীর সময়
  • হোম
  • ম্যাচ
  • কুইজ
  • প্রশ্ন
  • ফিকশ্চার

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

←বিশ্বকাপ হোম

শেষ ১৬
সম্পন্ন
CANকানাডা
রাত ১১:০০ টা
০-৩
finished
MARমরক্কো

তারিখ

শনিবার, ৪ জুলাই ২০২৬

সময়

23:00:00

ভেন্যু

হিউস্টন

ম্যাচ কমেন্টারি

মোট ৭ টি
  • ০৫ জুলাই ২০২৬, ০০:৫০
    বড় জয়ে কোয়ার্টারে মরক্কো
    বড় জয়ে কোয়ার্টারে মরক্কো

    আট মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে সাইবারির বদলী হয়ে নামা রাহিমি পেয়ে যান গোলের দেখা। ৩-০ গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে মরক্কো। এর আগে দলটির হয়ে জোড়া গোল করেন আজ্জেদিন ওনাহি। দুটি গোলই করেন দ্বিতীয়ার্ধে। 

    কানাডার সুযোগ ছিল ২০২২ সালে গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নেওয়ার। তবে ভালো খেলেও মরক্কোর গোলের দরজা খুলতে পারেনি তারা। তাই বিশ্বকাপের তিন সহ-আয়োজকের মধ্যে প্রথম দর্শক হয়ে যেতে হলো কানাডাকে। 

  • ০৫ জুলাই ২০২৬, ০০:১৬
    কাউন্টার অ্যাটাক থেকে ব্যবধান দ্বিগুণ করলেন আজ্জেদিন ওনাহি
    কাউন্টার অ্যাটাক থেকে ব্যবধান দ্বিগুণ করলেন আজ্জেদিন ওনাহি

    ৮২ মিনিটে ২-০ গোলে এগিয়ে গেল মরক্কো। কাউন্টার অ্যাটাক থেকে দ্রুত আক্রমণে উঠে সতীর্থের থ্রু পাস পেয়ে যান ব্রাহিম দিয়াস। নিজে গোলের চেষ্টা না করে আড়াআড়ি বাড়িয়ে দেন আজ্জেদিনকে। চলন্ত বলে তার ডানপায়ের খুঁজে নেয় কানাডার জাল। জোড়া গোলে মরক্কোকে কোয়ার্টার ফাইনালের খুব কাছে পৌঁছে দেন এই ফরোয়ার্ড

ম্যাচ কমেন্টারি

মোট ০টি

এখনো কোনো কমেন্টারি যোগ করা হয়নি।

ম্যাচ শুরু হলে আপডেট এখানে দেখা যাবে।

০৫ জুলাই ২০২৬, ০০:০৯
৫০ মিনিটে এগিয়ে গেল মরক্কো
৫০ মিনিটে এগিয়ে গেল মরক্কো

বিরতি থেকে ফিরেই লিড নিয়েছে মরক্কো। বক্সের ডান দিকে ফ্রি-কিক থেকে আশরাফ হাকিমি আড়াআড়ি বল বাড়ান আজ্জেদিন ওনাহির কাছে। বক্সের বাইরে থেকে চলন্ত বলে ডান পায়ের গড়ানো শট গোলমুখের জটলা ফাঁকি দিয়ে জড়িয়ে যায় কানাডার পোস্টে।

  • ০৪ জুলাই ২০২৬, ২৩:৫৩
    দ্বিতীয়ার্ধ যাবে কার পক্ষে?

    গোলশূণ্য প্রথমার্ধ কাটানোর পর মাঠে নেমেছে মরক্কো ও কানাডা। 

  • ০৪ জুলাই ২০২৬, ২৩:৩০
    প্রথমার্ধে গোল পায়নি কোন দল

    শেষ-১৬'র প্রথম ম্যাচে মুখোমুখি মরক্কো ও কানাডা। তবে প্রথমার্ধে গোল পায়নি কোন দল। 

    এ ম্যাচে ফেভারিট মরক্কো। তবে প্রথমার্ধে কানাডা প্রাধান্য বিস্তার করে খেলেছে। গোলের সুযোগও তারা বেশি তৈরী করেছিল। তবে মরক্কোর গোলের দরজা খুলতে পারেনি এবারের বিশ্বকাপের সহ-আয়োজকরা।

  • ০৪ জুলাই ২০২৬, ২৩:১৬
    পেশীর চোটে মাঠ ছাড়লেন সাইবারি
    পেশীর চোটে মাঠ ছাড়লেন সাইবারি

    ২২ মিনিটে মরক্কোর জন্যবড় ধাক্কা। এই আসরে তিন গোল করা ইসমাইল সাইবারি পেশীর চোট নিয়ে মাঠ ছাড়েন। দুর্দান্ত ফর্মে থাকা সাইবারির পরিবর্তে মাঠে আসেন সুফিয়ান রাহিমি।

  • ০৪ জুলাই ২০২৬, ২২:৫৫
    দু'দলে যারা খেলছেন
    দু'দলে যারা খেলছেন

    হিউস্টনে চলছে কানাডা বনাম মরক্কোর শেষ-১৬'র ম্যাচ।

    দু'দলের একাদশ...

    কানাডা একাদশ: মেক্সিম ক্রেপিউ, অ্যালিস্টার জনস্টন, লুক ডি ফুগেরোলেস, মইস বম্বিতো, রিচি লারিয়া, তাজন বুকানন, নিকো সিগুর, স্টেফেন ইউস্তাকিও, আলি আহমেদ, প্রমিস ডেভিড, তানি ওলেওয়াসেই।

    মরক্কো একাদশ: ইয়াসিন বুনো, আশরাফ হাকিমি, নুসাইর মাজরাউই, ইসা দিয়োপ, রেদোয়ান হালহাল, আয়ুব বুয়াদি, আজ্জেদিন ওনাহি, ইসমাইল সাইবারি, বিলাল এল খান্নুস, নিল এল আইয়ানাউই, ব্রাহিম দিয়াস।