Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০১:৪২
৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

গ্রাফিকস: আগামীর সময়

দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের বিরুদ্ধে সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে নিয়ে ক্রমাগত মিথ্যাচারের অভিযোগ তুলেছে দলটি। এনসিপি বলেছে, প্রমাণ ছাড়াই গণ-অভ্যুত্থানের নেতাদের চরিত্রহননের উদ্দেশ্যে এই সংঘবদ্ধ প্রোপাগান্ডা চালানো হচ্ছে। পাঠক-দর্শকদের আস্থা ধরে রাখতে সংবাদমাধ্যমগুলোকে দায়িত্বশীল আচরণেরও আহ্বান জানিয়েছে দলটি।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তির শিরোনাম ছিল ‘কতিপয় সংবাদমাধ্যমের চরম অপেশাদারত্ব ও সংঘবদ্ধ প্রোপাগান্ডার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গভীর উদ্বেগ’।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের মূলধারার কিছু সংবাদমাধ্যম জুলাই গণ-অভ্যুত্থান এবং এর নেতাদের নিয়ে চরম অপেশাদারত্ব দেখাচ্ছে। সাংবাদিকতার সব স্বীকৃত মানদণ্ড উপেক্ষা করে নির্দিষ্ট একটি গোষ্ঠীর চিহ্নিত কিছু সংবাদমাধ্যম গণ-অভ্যুত্থানের নেতৃত্বের বিরুদ্ধে ঘৃণ্য প্রোপাগান্ডায় লিপ্ত। স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী রাজনৈতিক দল হিসেবে এনসিপি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।

এনসিপির অভিযোগ, গণমাধ্যমের সর্বদা গণস্বার্থের পক্ষে থাকার কথা থাকলেও বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়ার এই চার প্রতিষ্ঠান জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে নানাবিধ প্রচারণা চালিয়ে গণবিরোধী অবস্থান নিচ্ছে। বিশেষ করে, এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জাতীয় সংসদে এসব গণমাধ্যম কর্তৃক গণহত্যাকারী দল আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি এবং নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর অর্থ পাচারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর থেকেই এই প্রোপাগান্ডা মেশিন আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রমাণ ছাড়াই এসব অসত্য সংবাদ প্রকাশের ফলে সাধারণ পাঠক-দর্শকদের আস্থা এখন তলানিতে গিয়ে ঠেকেছে। এর পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের টক শোগুলোতে আওয়ামী গণহত্যার পক্ষে সাফাই গাওয়ার মহোৎসব চলছে। শেখ হাসিনার ভারতে পালানোর পর দেশের সংবাদমাধ্যমগুলো নিজেদের সংস্কারের জন্য যথেষ্ট সময় পেলেও তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। জুলাই অভ্যুত্থানে যখন শত শত মানুষ শহীদ হচ্ছিল, তখনো কিছু সংবাদমাধ্যম খুনিদের পক্ষ নিয়েছিল। পরিতাপের বিষয়, ওই সব মাধ্যম বা সংশ্লিষ্ট সাংবাদিকেরা এখনো নিজেদের ভুল স্বীকার করেননি; বরং অনুশোচনার বদলে ফ্যাসিবাদের পক্ষে কথা বলার ধৃষ্টতা দেখাচ্ছেন।

এনসিপির পক্ষ থেকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগের পক্ষে সাফাই গাওয়া চিহ্নিত ব্যক্তিদের টক শোতে সঞ্চালক বা আলোচক হিসেবে আমন্ত্রণ না জানানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে, একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে দলটি।

এনসিপি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৯:০০ টা
    সুইজারল্যান্ড
    ২
    আলজেরিয়া
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ৪:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    কেপ ভার্দে
    ০
    ০৪ জুলাই ২০২৬
    সকাল ৭:৩০ টা
    কলম্বিয়া
    ০
    ঘানা
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    advertisement
    advertisement
    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    ওজন কমাতে যে ভুলগুলো করবেন না

    ওজন কমাতে যে ভুলগুলো করবেন না

    ০৪ জুলাই ২০২৬, ০২:২৯

    মেয়ের অভিষেক, ২৫ বছর পর বাবার ফেরা

    মেয়ের অভিষেক, ২৫ বছর পর বাবার ফেরা

    ০৪ জুলাই ২০২৬, ০০:০১

    স্পটিফাইয়ে শীর্ষে শাকিরার ‘দাই দাই’

    স্পটিফাইয়ে শীর্ষে শাকিরার ‘দাই দাই’

    ০৪ জুলাই ২০২৬, ০০:১৬

    বিশ্ব জনসংখ্যা দিবসের গান

    বিশ্ব জনসংখ্যা দিবসের গান

    ০৪ জুলাই ২০২৬, ০০:১০

    বিশ্বকাপে পেনেলোপির উদযাপন

    বিশ্বকাপে পেনেলোপির উদযাপন

    ০৪ জুলাই ২০২৬, ০০:১৩

    ম্যাচের নিয়ন্ত্রণে মেসি, আর্জেন্টিনা

    ম্যাচের নিয়ন্ত্রণে মেসি, আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    নিজেরই একটি সংস্করণ, বিভিন্ন চরিত্রে ফুটিয়ে তুলি

    নিজেরই একটি সংস্করণ, বিভিন্ন চরিত্রে ফুটিয়ে তুলি

    ০৪ জুলাই ২০২৬, ০০:২৩

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    advertiseadvertise