Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রঙিন সময়

স্পটিফাইয়ে শীর্ষে শাকিরার ‘দাই দাই’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০০:১৬
স্পটিফাইয়ে শীর্ষে শাকিরার ‘দাই দাই’

সংগৃহীত ছবি

আবারও ইতিহাস গড়েছেন পপতারকা শাকিরা। তার গাওয়া ‘দাই দাই’ বিশ্বব্যাপী স্পটিফাইয়ে শীর্ষস্থানে উঠে এসেছে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বেশিবার শোনা গান হিসেবে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছে এটি। এ ছাড়া ‘দাই দাই’ প্রথম লাতিন গান, যা একই সময়ে আইটিউন্স, স্পটিফাই ওয়ার্ল্ডওয়াইড এবং বিলবোর্ড গ্লোবাল ডিজিটাল সেলস প্ল্যাটফর্মে ১ নম্বরে রয়েছে।

‘দাই দাই’-এর বৈশ্বিক সাফল্য উদযাপনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন কলম্বিয়ান গায়িকা শাকিরা। ৪৯ বছর বয়সী এই তারকার অনুভূতিতে, “কেউ আমাকে একবার চিমটি কাটো! ‘দাই দাই’ গ্লোবাল স্পটিফাই চার্টে ১ নম্বরে পৌঁছেছে। এখনো যেন বিশ্বাসই করতে পারছি না। আপনারাই গানটিকে বিশ্বের শীর্ষে পৌঁছে দিয়েছেন। এ জন্য চিরকাল কৃতজ্ঞ থাকব।”

এর আগে ‘দাই দাই’ বিশ্বকাপের ইতিহাসে প্রথম অফিসিয়াল গান হিসেবে বিলবোর্ড গ্লোবাল চার্টের (যুক্তরাষ্ট্র ব্যতীত) শীর্ষে উঠে ইতিহাস গড়েন শাকিরা। এটিও একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

গত ১১ জুন মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানে ৮০ হাজারের বেশি দর্শকের সামনে ‘দাই দাই’ পরিবেশন করেন শাকিরা। তার সঙ্গে গানটি গেয়েছেন নাইজেরিয়ান র‌্যাপার বার্না বয়। গত ২৩ মে ইউটিউবে প্রকাশ পায় ‘দাই দাই’। এখন পর্যন্ত এটি ভিউ পেয়েছে ৩০ কোটি ৩০ লাখ।

দাই দাইস্পটিফাইশাকিরা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise