আগামীর সময় বিশ্বকাপ ২০২৬
আগামীর সময় বিশ্বকাপ ২০২৬
আগামীর সময়

বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

  • আগামীর সময়
  • হোম
  • ম্যাচ
  • কুইজ
  • প্রশ্ন
  • ফিকশ্চার

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

←বিশ্বকাপ হোম

শেষ ৩২
সম্পন্ন
ARGআর্জেন্টিনা
রাত ৪:০০ টা
৩-২
finished
CPVকেপ ভার্দে

তারিখ

শনিবার, ৪ জুলাই ২০২৬

সময়

04:00:00

ভেন্যু

মায়ামি

ম্যাচ কমেন্টারি

মোট ১৩ টি
  • ০৪ জুলাই ২০২৬, ০৬:৩৮
    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলতে আর্জেন্টিনা
    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলতে আর্জেন্টিনা

    অবিশ্বাস্য এক চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছিল আর্জেন্টিনা। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে এক পাগলাটে রাতে নবাগত কেপ ভার্দে  ভিত কাঁপিয়ে দিয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে রেখে ম্যাচটা ৩-২ ব্যবধানে জিতে শেষ ষোলতে পৌঁছে গেছে আর্জেন্টিনা। 

    শেষ মিনিট পর্যন্ত আর্জেন্টিনাকে চাপে রেখে অসাধারণ এক ম্যাচ উপহার দিয়েছে আফ্রিকান দেশটি। বিশ্ব মঞ্চে অভিষেকটা স্মরণীয় করেই বিদায় নিচ্ছে ভোজিনহা বাহিনী। 

    এই ম্যাচেও গোল পেয়েছেন লিওনেল মেসি। গড়লেন বিশ্বকাপে ২০ গোলের কীর্তি। চলতি আসরে সর্বোচ্চ গোলের লড়াইয়ে পেছনে ফেললেন কিলিয়ান এমবাপ্পেকে। টানা আট বিশ্বকাপ ম্যাচে গোলের রেকর্ডও হলো তার। তারপরও বাঁ পায়ের জাদুকর ম্যাচের একটা পর্যায়ে হয়তো বিদায়ের শঙ্কায় পড়ে গিয়েছিলেন। 

    অথচ দলকে দুর্দান্ত এক শুরু এনে দেন ২০২২ বিশ্বকাপ জয়ের নায়ক। ২৯ মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের হাওয়ায় ভাসানো বল আয়ত্বে নিয়ে ভোজিনহাকে বাঁ পায়ের জাদুতে পরাস্ত করেন তিনি।  

    তবে কেপ ভার্দে হাল ছাড়েনি। ঘাবড়েও যায়নি। প্রথমার্ধে না পারলেও দ্বিতীয়ার্ধে ঘুড়ে দাঁড়ায় তারা। ৫৯ মিনিটে দেয়র দুয়ার্তের অসাধারণ গোলে ম্যাচে ফেরে কেপ ভার্দে। 

    এরপর থেকেই শুরু মেসিদের এগিয়ে যাওয়ার চেষ্টা এবং কেপ ভার্দে কিপার ভোজিনহা ও ডিফেন্ডারদের রুখে দেয়ার লড়াই। সে লড়াইয়ে জিতে ম্যাচটাকে অতিরিক্ত ৩০ মিনিটে নিয়ে যায় তারা।

    তবে অতিরিক্ত সময়ের শুরুতেই লিসান্দ্রো মার্তিনেস লিড পুনরুদ্ধার করেন আর্জেন্টিনার। মেসির কর্নার গোলমুখের জটলা ঘুড়ে লিসান্দ্রোর কাছে এলে ডান পায়ের জোড়ালো শটে গোল করেন। 

    সেই লিডটা আবারও হাইজ্যাক হয় ১০৩ মিনিটে লোপেজ কাবরালের অবিশ্বাস্য গোলে। চলতি আসরের অন্যতম সেরা গোলের একটি করে আর্জেন্টিনাকে থমকে দেন তরুণ ফরোয়ার্ড। তবে ১১১ মিনিটে মেসির আরেক কর্নারে হেড করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন রোমেরো। তবে তার হেড কেপ ভার্দে ডিফেন্ডার ডেনি বোজেসের শরীরে লেগে জালে জড়ালে পরে ফিফা সেটিকে আত্মঘাতী গোল ঘোষণা দেয়। 

    বাকিটা সময় কেপ ভার্দে জোড় চেষ্টা করেছে। তবে এমিলিয়ানো মার্তিনেসের দৃঢ়তায় আর্জেন্টিনাকে আর গোল হজম করতে হয়নি। 

ম্যাচ কমেন্টারি

মোট ০টি

এখনো কোনো কমেন্টারি যোগ করা হয়নি।

ম্যাচ শুরু হলে আপডেট এখানে দেখা যাবে।

শেষ পর্যন্ত ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় অঘটন ঘটতে দেয়নি লিওনেল স্কালোনির শীষ্যরা। আর্জেন্টিনা পৌঁছে যায় শেষ ষোলতে। অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে যেখানে আগে থেকেই অপেক্ষা করছে মিশর।  

  • ০৪ জুলাই ২০২৬, ০৬:৩৩
    কাবরালের ফ্রি-কিক রুখে দিলেন এমিলিয়ানো মার্তিনেস
    কাবরালের ফ্রি-কিক রুখে দিলেন এমিলিয়ানো মার্তিনেস

    ১১৬ মিনিটে বক্সের বাঁ দিক থেকে কাবরালের দুর্দান্ত ফ্রি-কিক শেষ মুহূর্তে ফিস্ট করে আর্জেন্টিনার লিড বাচিয়ে রাখেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস। 

  • ০৪ জুলাই ২০২৬, ০৬:২১
    রোমেরোর হেডে আর্জেন্টিনার লিড
    রোমেরোর হেডে আর্জেন্টিনার লিড

    আবারও লিড ফিরে পেল আর্জেন্টিনা। এবার মেসির কর্নারে ক্রিস্তিয়ান রোমেরোর হেড রুখতে পারেননি কেপ ভার্দে গোলকিপার ভোজিনহা। 

  • ০৪ জুলাই ২০২৬, ০৬:০৯
    ফের সমতায় কেপ ভার্দে!!
    ফের সমতায় কেপ ভার্দে!!

    ১০৩ মিনিটে অবিশ্বাস্য গোলে  কেপ ভার্দেকে ম্যাচে ফেরালেন লোপেজ কাবরাল। এই বিশ্বকাপের অন্যতম সেরা গোলে আর্জেন্টিনার শঙ্কা বাড়ালেন এই ফরোয়ার্ড। ইয়ানি সেমেদোর পাস ধরে বক্সের বাঁ দিক থেকে ডান পায়ের বাঁকানো শটে দূরের পোস্টে বল পাঠিয়েই বুনো উদযাপনে মাতেন এই ফরোয়ার্ড। 

    দুই মিনিট পর মেসিকে হতাশ করেন ভোজিনহা। এখন ম্যাচের অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় বিরতি।

  • ০৪ জুলাই ২০২৬, ০৬:০২
    মেসির কর্নারে আর্জেন্টিনাকে লিড এনে দেন লিসান্দ্রো মার্তিনেস
    মেসির কর্নারে আর্জেন্টিনাকে লিড এনে দেন লিসান্দ্রো মার্তিনেস

    অতিরিক্ত ৩০ মিনিট শুরু হতেই লিড পুনরুদ্ধার করে আর্জেন্টিনা। মেসির কর্নার গোলমুখের জটলা থেকে চলে আসে ডান পাসে লিসান্দ্রো মার্তিনেসের কাছে। তার বাঁ পায়ের জোড়ালো শট ভোজিনহাকে পরাস্ত করে জাল খুঁজে নেয়। ক্যারিয়ারের দ্বিতীয় গোল পেলেন লিসান্দ্রো। 

    মেসিকে দিয়ে গোল করানোর পর নিজেও গোলের দেখা পেলেন আর্জেন্টাইন মিডফিল্ডার। 

  • ০৪ জুলাই ২০২৬, ০৫:৩৪
    ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে
    ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

    ৫৯ মিনিটে কেপ ভার্দেকে সমতায় ফিরিয়েছিলেন দেরয় দুয়ার্তে। এরপর থেকেই শুরু মেসিদের এগিয়ে যাওয়ার চেষ্টা এবং কেপ ভার্দে কিপার ভোজিনহা ও ডিফেন্ডারদের রুখে দেয়ার লড়াই। সে লড়াইয়ে আপাতত জিতে ম্যাচটাকে অতিরিক্ত ৩০ মিনিটে নিয়ে গেছে কেপ ভার্দে। 

    এর আগে মেসি পারেননি নিজের পছন্দের জায়গায় পাওয়া ফ্রি-কিক কাজে লাগাতে। 

    এজসো মার্তিনেসের কাছে নিকো গঞ্জালেসের স্কয়ার পাস পৌঁছানোর আগেই অবিশ্বাস্য ব্লক করেন ডিফেন্ডার পিকো লোপেস। এর পরপরই বক্সের ভেরত ম্যাক অ্যালিস্টারের হেড পিকো লোপেসের হাতে লাগলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি। 

  • ০৪ জুলাই ২০২৬, ০৫:২৫
    মেসির প্রচেষ্টা রুখে দিলেন ভোজিনহা
    মেসির প্রচেষ্টা রুখে দিলেন ভোজিনহা

    ৬৩ মিনিটে ভোজিনহাকে একা পেয়েও গোল করতে পারেননি মেসি। সতীর্থের পাস ধরে দ্রুত বক্সে ঢুকে ভোজিনহাকে সামনে পেয়ে যান আর্জেন্টিনা অধিনায়ক। তবে তার শট সরাসরি ভোজিনহার কাছে যায়। 

    ৭৩ মিনিটেও মেসির ফ্রি-কিক রুখে দেন কেপ ভার্দে গোলকিপার। বক্সের ঠিক বাইরে থেকে মেসির শট পোস্টে জড়ানোর আগেই ভোজিনহা ফিস্ট করেন। 

  • ০৪ জুলাই ২০২৬, ০৫:০৭
    কেপ ভার্দেকে ম্যাচে ফেরালেন দেরয় দুয়ার্তে
    কেপ ভার্দেকে ম্যাচে ফেরালেন দেরয় দুয়ার্তে

    ম্যাচের ৫৯ মিনিটে কেপ ভার্দেকে সমতা এনে দেন দেরয় দুয়ার্তে। রায়ান মেন্দেসের স্কয়ার পাস ধরে আড়াআড়ি শটে এমিলিয়ানো মার্তিনেসকে পরাস্ত করেন কেপ ভার্দে ফরোয়ার্ড। 


  • ০৪ জুলাই ২০২৬, ০৪:৫১
    শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা

    ১-০ গোলের লিড নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করেছে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা দ্বিতীয় গোলের দেখা পাবে, নাকী কেপ ভার্দে ফিরবে ম্যাচে? 

  • ০৪ জুলাই ২০২৬, ০৪:৩২
    মেসিতে মজে থেকে শেষ প্রথমার্ধ
    মেসিতে মজে থেকে শেষ প্রথমার্ধ

    মেসিতেই মজে আছে গোটা হার্ডরক স্টেডিয়াম। ২৯ মিনিটে তার গোলে পাওয়া লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা। ৪৫ মিনিটে লাউতারো মার্তিনেসের কাটব্যাকে এনসো ফার্নান্দেস বক্সের ঠিক ওপর থেকে জোড়ালো শট নিয়েছিলেন। তবে বাঁ দিকে ঝাপিয়ে সেটা রুখে দেন কেপ ভার্দে কিপার ভোজিনহা। তাই এক গোলের লিড নিয়েই মেসিদের যেতে হয়েছে বিরতিতে। 


  • ০৪ জুলাই ২০২৬, ০৪:২১
    মেসি ঝলকে আর্জেন্টিনার লিড
    মেসি ঝলকে আর্জেন্টিনার লিড

    ২৯ মিনিটে মেসির ঝলক দেখল হার্ডরক স্টেডিয়াম। প্রায় মাঝমাঠ থেকে লিসান্দ্রো মার্তিনেসের নিখুঁত বল বক্সে ঢুকে নিয়ন্ত্রণে নিয়ে কেপ ভার্দে গোলকিপার ভোজিনহাকে সহজেই পরাস্ত করেন মেসি। 

    পেয়ে যান একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে ২০তম গোলের দেখা। একই সঙ্গে ছাড়িয়ে যান কিলিয়ান এমবাপ্পেকেও (ছয় গোল)। এই বিশ্বকাপেই মেসির গোল এখন সাতটি। একমাত্র ফুটবলার হিসেবে ২০ বিশ্বকাপ ম্যাচে গোলের অনন্য কীর্তি গড়লেন আর্জেন্টাইন জাদুকর। টানা আট বিশ্বকাপ ম্যাচেও পেলেন গোল।

  • ০৪ জুলাই ২০২৬, ০৪:০৮
    ম্যাচের নিয়ন্ত্রণে মেসি, আর্জেন্টিনা
    ম্যাচের নিয়ন্ত্রণে মেসি, আর্জেন্টিনা

    ধীরে ধীরে গুছিয়ে উঠেছে আর্জেন্টিনা। ১৫ মিনিটে একটা সুযোগও পেয়েছিলেন মেসি। তবে তার বাঁ পায়ের শট দূরের পোস্ট দিয়ে বাইরে যায়।

    তিন মিনিট পর ফ্রি-কিকের সুযোগও কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। 

    কেপ ভার্দে পুরোপুরি বাস পার্কিং  ডিফেন্স গড়ে মেসিদের গোলের কাজ কঠিণ করে তুলেছে। 

    এদিকে কিছুক্ষণ আগেই ডালাসে নাটকীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শেষ ১৬ তে পৌঁছে গেছে মিশর। এই ম্যাচের বিজয়ী দলের প্রতিপক্ষ মোহাম্মদ সালাহর দল।

  • ০৪ জুলাই ২০২৬, ০৪:০১
    মেসি ফিরেছেন একাদশে

    আর্জেন্টিনার আজকের ম্যাচের শুরুর একাদশে লিওনেল মেসির ফিরে আসাটা একেবারেই অপ্রত্যাশিত কিছু নয়। নকআউট পর্বের টিকিট আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই জাদুকরী 'নম্বর ১০' বদলি হিসেবে মাঠে নেমেছিলেন এবং অনুমিতভাবেই গোল পেয়েছিলেন।

    আজকের এই ম্যাচটিতে মাঠে নামার মধ্য দিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ৩০টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মেসি।

    বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই মঞ্চে প্রথম খেলোয়াড় হিসেবে ২০টি গোল করার কীর্তি থেকে মাত্র এক গোল দূরে আছেন।

    আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্তিনেস, লিসান্দ্রো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মোলিনা, রোদ্রিগো দে পল, আলেক্সিস ম্যাক আলিস্টার, এনসো ফের্নান্দেস, লিওনেল মেসি, থিয়াগো আলমাদা, লাউতারো মার্তিনেস।

    কেপ ভার্দে একাদশ: ভোজিনহা, রবার্তো লোপেস, ডিনেই, স্টিভেন মোরেইরা, সিডনি লোপেস ক্যাব্রাল, কেভিন পিনা, দেরয় দুয়ার্তে, লারোস দুয়ার্তে, রায়ান মেন্দেস, জোভান ক্যাব্রাল, নুনো দি কস্তা।