Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩
ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

ছবি: রয়টার্স

দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানকে পর্যবেক্ষণ এবং জরিমানার আওতায় আনতে জোরাল পদক্ষেপ নিতে যাচ্ছে হাঙ্গেরি। এ লক্ষ্যে নতুন একটি পলিউশন ওয়াচডগ কর্তৃপক্ষও গঠন করার ঘোষণা দিয়েছেন দেশটির ক্ষমতাসীন তিসজা পার্টির আইনপ্রণেতা জসোল্ট তারকানি।

মূলত সাবেক নেতা ভিক্টর অরবানের আমলে ব্যাঙের ছাতার মতো দ্রুত বেড়ে ওঠা ইভি (বৈদ্যুতিক যান) ব্যাটারি খাতের ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

২০২১ সাল থেকে অরবানের সরকার ইভি ব্যাটারির ওপর বড় ধরনের বাজি ধরেছিল। সরকারি হিসাব অনুযায়ী, দক্ষিণ কোরিয়া এবং চীনা নির্মাতাদের কাছ থেকে প্রায় ২৬ বিলিয়ন ইউরোর বৈদেশিক বিনিয়োগ এনে হাঙ্গেরিকে ইউরোপের অন্যতম প্রধান হাবে পরিণত করা হয়েছিল।

তবে এপ্রিলের নির্বাচনের আগে এসব কারখানার পরিবেশগত, স্বাস্থ্যগত এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগগুলো একটি প্রধান বিষয় হিসেবে আলোচনায় আসে। সেই নির্বাচনে মধ্য-ডানপন্থী প্রতিদ্বন্দ্বী পিটার ম্যাগিয়ার ভূমিধস জয় পেয়ে অরবানের স্থলাভিষিক্ত হন। তিনি এই খাতের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দেন।

নীতিমালার এই বড় পরিবর্তনের মধ্যে পরিবেশ মন্ত্রী লাসজলো গাজদোস হুমকি দিয়েছেন, পরিবেশগত নিয়মকানুন অমান্য করা ইভি ব্যাটারি শিল্প কারখানাগুলো বন্ধ করে দেওয়া হবে।

বৃহস্পতিবার শেষরাতে তারকানি ফেসবুকে লিখেছেন, ‘আইনপ্রণেতা হিসেবে আমরা যা করতে পারি এবং করব, তা হলো এই বড় ধরনের সম্ভাব্য দূষণকারীদের পর্যবেক্ষণ ও জরিমানার আওতায় আনার জন্য একটি নতুন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা।’

জুন মাসের শেষের দিকে সরকারি একটি দপ্তরের নেওয়া সিদ্ধান্তের পর এই পদক্ষেপ আসে। ওই সময় চীনা ব্যাটারি যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান সেমকর্প কারখানার কূপের পানিতে ব্যাপক মাত্রায় অ্যালুমিনিয়াম দূষণ পাওয়া যায়। এরপর কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির লাইসেন্স স্থগিত করে।

তারকানির ভাষ্য, হাঙ্গেরির দ্বিতীয় বৃহত্তম শহরের এই সেমকর্প কারখানাটি দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকবে। উল্লেখ্য, এই ঘটনার পর শহরটির মেয়রের ওপর পদত্যাগের চাপ সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন কারখানা বন্ধ থাকলে তাদের কার্যক্রমে কেমন প্রভাব পড়বে— এ বিষয়ে ইমেইলে পাঠানো প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি সেমকর্পের জনসংযোগ কর্মকর্তারা। তবে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমটিআইকে সেমকর্প জানিয়েছে, দূষণের কারণ অনুসন্ধানের জন্য তারা একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

বৃহস্পতিবার দেশটির পরিবেশ মন্ত্রী গাজদোস জানান, এই নতুন কর্তৃপক্ষ আগামী সেপ্টেম্বরে চালু হতে পারে। এটি অত্যন্ত কঠোর মানদণ্ড প্রয়োগ করবে।

হাঙ্গেরি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে