Agamir Somoy E-Paper
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৫:৩২
শেয়ার করুন:
ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন কিংবদন্তি জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের সাবেক এই সফল কোচ এবার নিজ দেশের জাতীয় দলের হটসিটে বসছেন। খবরটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ফ্রান্স। পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্বকাপ শেষেই বিদায় নেন ফ্রান্সের ইতিহাসের দীর্ঘমেয়াদি কোচ দিদিয়ের দেশম। শেষ হয় ফ্রান্সের কোচ হিসেবে তার ১৪ বছরের বর্ণাঢ্য অধ্যায়। দেশমের বিদায়ের পরই সম্ভাব্য নতুন কোচ হিসেবে জিদানের নাম শোনা যাচ্ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা।

আরও পড়ুন

মার্কিন কংগ্রেসে ইনফান্তিনোকে তলব

২৮ জুলাই ২০২৬

ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী তারকা ও দেশটির সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত ৫৪ বছর বয়সী জিদান দুই দফায় রিয়াল মাদ্রিদের ডাগআউটে ছিলেন। ২০২১ সালে রিয়াল ছাড়ার পর থেকে তিনি কোচিংয়ের বাইরেই ছিলেন। নতুন দায়িত্বে আগামী ২০৩০ বিশ্বকাপ বাছাইপর্ব পর্যন্ত ফ্রান্সের ডাগআউটে দেখা যাবে তাকে।


ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে জিদান বললেন, ‘আমি অনেকবারই বলেছি—ফ্রান্স জাতীয় দলের চেয়ে বড় আর কিছুই হতে পারে না। তাই ফরাসি এই দলের কোচ হওয়াটা আমার জন্য ভীষণ আনন্দ ও অত্যন্ত গৌরবের বিষয়। একই সঙ্গে এটি অনেক বড় একটি দায়িত্ব।’

আরও পড়ুন

শুরুতেই ছাঁটাই অভিযানে মরিনহো

২৮ জুলাই ২০২৬

তিনি আরও বললেন, ‘ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো এবং নির্বাহী কমিটির সদস্যরা আমার ওপর যে আস্থা রেখেছেন, সেজন্য তাদের ধন্যবাদ জানাই। পাশাপাশি ১৪ বছর ধরে দলকে সেবা দেওয়ার জন্য দেশম ও তার কোচিং স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’


উল্লেখ্য, দিদিয়ের দেশমের ১৪ বছরে ফ্রান্স তিনটি বড় টুর্নামেন্টের ফাইনালে খেলেছে। ২০১৮ সালে তার অধীনেই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছিল ফরাসিরা। ২০২২ বিশ্বকাপে হয়েছিল রানার্সআপ। ২০২৬ বিশ্বকাপে ফ্রান্স চতুর্থ স্থান অর্জন করার পর এবার নতুন মিশনে নামছেন জিদান। আগামী ২৫ সেপ্টেম্বর উয়েফা নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে তার অভিষেক হতে যাচ্ছে।

জিনেদিন জিদানফ্রান্সফ্রান্স ফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ