Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

সুরে সুরে ফরাসি-বাংলা অপেরার মেলবন্ধন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ২১:১১
শেয়ার করুন:
সুরে সুরে ফরাসি-বাংলা অপেরার মেলবন্ধন

ছবি: আগামীর সময়

ফরাসি অপেরার ঐতিহ্য আর বাংলা সংগীতের আবেগের মেলবন্ধনে ঢাকায় বসেছিল ভিন্নধর্মী এক সংগীতসন্ধ্যা। ফ্রান্সের খ্যাতিমান অপেরাশিল্পী ভেরোনিক পেইন ও পিয়ানিস্ট ফ্যাব্রিস মেইত্রের পরিবেশনায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয় বিশেষ সংগীতানুষ্ঠান ‘ফ্রেঞ্চ অপেরা শো ব্লেন্ডেড উইথ বাংলা অপেরা’।

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সংক্ষিপ্ত বক্তব্যে তারা বাংলাদেশ ও ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এরপর শুরু হয় অপেরার পরিবেশনা। ভেরোনিক পেইনের কণ্ঠের সঙ্গে পিয়ানোয় সঙ্গত করেন ফ্যাব্রিস মেইত্রে। বাংলাদেশে প্রথমবারের মতো ফরাসি অপেরার এমন আয়োজনের অংশ হতে পেরে পরিবেশনার আগে আনন্দ ও গর্ব প্রকাশ করেন দুই শিল্পী। তাদের পরিবেশনায় ফুটে ওঠে ফরাসি অপেরার ঐতিহ্য, বৈচিত্র্য ও সৌন্দর্য।

পরিবেশনায় উঠে আসে গ্রিক পুরাণ, প্রেম, বিরহ, সামাজিক অবস্থান, যুদ্ধ, মৃত্যু ও মানবজীবনের নানা গল্প। প্রতিটি সৃষ্টির পেছনে ছিল স্বতন্ত্র সাহিত্যিক উৎস, ঐতিহাসিক প্রেক্ষাপট ও সংগীতের নিজস্ব ধারা। ‘লা বেল হেলেন’, ‘ক্যান্ডিড’, ‘মাই ফেয়ার লেডি’, ‘পর্গি অ্যান্ড বেস’, ‘টোস্কা’ ও ‘লা ত্রাভিয়াতা’র মতো বিখ্যাত অপেরা ও মিউজিক্যালের নির্বাচিত অংশ পরিবেশন করেন দুই শিল্পী। অধিকাংশ পরিবেশনায় কণ্ঠ দেন ভেরোনিক পেইন। ফাঁকে ফাঁকে পিয়ানোয় একক পরিবেশনার পাশাপাশি গানও শোনান ফ্যাব্রিস মেইত্রে। পিয়ানোর মূর্ছনা ও ভেরোনিকের অপেরাধর্মী কণ্ঠের মেলবন্ধনে পুরো আয়োজনজুড়ে তৈরি হয় ভিন্ন এক আবহ।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু, ফ্রান্সের খ্যাতিমান লেখক ও বুদ্ধিজীবী আঁদ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে গতকাল থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকায় আয়োজন করা হয়েছে ‘ফরাসি সপ্তাহ’ (সেমেইন ফ্রঁসেজ)। আয়োজনের উদ্বোধনী দিনের অন্যতম আকর্ষণ ছিল বাংলা ও ফরাসি অপেরার এই বিশেষ পরিবেশনা। ঢাকার ফরাসি দূতাবাসের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড ও ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন (ডিইউসিএফ)। দুই দেশের সংগীত ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে একই মঞ্চে তুলে ধরাই ছিল আয়োজনটির অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানের শেষপর্বে ফ্রান্সের দুই শিল্পী পরিবেশন করেন বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। এ সময় মিলনায়তনে উপস্থিত দর্শক-শ্রোতারা দাঁড়িয়ে তাদের সঙ্গে কণ্ঠ মেলান। দুই দেশের সংগীতের এই সম্মিলনেই শেষ হয় বিশেষ এ আয়োজন।

ফরাসি-বাংলা অপেরা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন