‘মোর জন্ম বাগডোহরা এলাকাত। নদীত বাড়ি ভাঙছে ৯ বার। এ্যালা (এখন) চর বাগডোহরাত থাকোং (থাকি)। তয় বাঁধ ভাঙি গেইলো, মোর এ্যাটেও (এখানেও) থাকা হবার নয়।’ কথাগুলো বলতে বলতে দূরে তিস্তার দিকে তাকিয়ে থাকেন আমজাদ আলী। তার কণ্ঠে ক্ষোভ নেই, আছে দীর্ঘদিনের ক্লান্তি। ৯ বার নদীভাঙনের শিকার হওয়ার পরও তিনি আবার ঘর তুলেছেন। কিন্তু এবার তার ভয় শুধু নদী নয়— নিজেদের হাতে গড়ে তোলা সেই বাঁধ, যা ভেঙে পড়তে শুরু করেছে।
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ি খেয়াঘাট থেকে নদীর ওপারে তাকালেই দেখা যায় মাটির দীর্ঘ বাঁধ। তবে সরক...