Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

অজেয় বাভুমা বাহিনীর সামনে নড়বড়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১৬
শেয়ার করুন:
অজেয় বাভুমা বাহিনীর সামনে নড়বড়ে বাংলাদেশ

টেম্বা বাভুমাকে নিয়ে বছর তিনেক আগে বেশ হাসাহাসি হয়েছিল, আহমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপের ক্যাপ্টেন’স প্রেস মিটে ঘুমিয়ে যাওয়ার কারণে।  কোটার ক্রিকেটার হিসেবেও কম বিদ্রুপ শুনতে হয়নি তাকে। ৫ ফুট ৪ ইঞ্চির এই বাভুমাই দক্ষিণ আফ্রিকাকে এনে দিয়েছেন এখন পর্যন্ত ক্রিকেটের সর্বোচ্চ অর্জন, জিতিয়েছেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। শুধু তাই নয়, টেস্ট অধিনায়ক হিসেবেও তার রেকর্ড ঈর্ষণীয়, তার নেতৃত্বে ১৫ টেস্টে ১৩টা জিতেছে প্রোটিয়ারা। এই মুহূর্তে আইসিসি টেস্ট র‍্যাংকিং এর এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা, টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান পয়েন্ট টেবিলে তারা শীর্ষে থাকা নিউজিল্যান্ডের চেয়ে ভগ্নাংশ ব্যবধানে পিছিয়ে দুইয়ে। আজ জোহানেসবার্গে বাভুমার এই অদম্য দলটার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, সবশেষ ৫ টেস্টে যারা জিতেছে মাত্র একটিতে।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের খেরোখাতা খুব একটা সমৃদ্ধ নয়। ৮ টেস্টের সবকয়টিতেই হার, ৫টা ইনিংস ব্যবধানে আর বাকি ৩টিতেও সর্বনিম্ন ব্যবধান ২২০ রানের। অতীত ইতিহাস এমন হলে বর্তমান নিয়ে খুব একটা আশাবাদী হওয়া যায় না। ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়া কিংবা পেস বোলিংয়ে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য; কোন কিছুই দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতাতে পারেনি নাজমুল হোসেন শান্তদের। বরং যত দিন যাচ্ছে স্পষ্ট হচ্ছে ব্যাটিং দৈন্যতা। এবারে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ যে তিনজন উদ্বোধনী ব্যাটসম্যান নিয়ে এসেছে, তাদের ভেতর অভিজ্ঞতম ব্যাটসম্যানটির টেস্ট সংখ্যা ৬! নাঈম শেখ ক্যারিয়ারের একমাত্র টেস্ট খেলেছিলেন ২০২২ সালে, মাহফিজুল ইসলাম রবিন এখনো অভিষেকের অপেক্ষায়। অন্যদিকে প্রোটিয়ারা ম্যাচের আগের দিনই ঘোষণা করে দিয়েছে একাদশ, আইসিসি’র টেস্ট বোলারদের র‍্যাংকিং এর শীর্ষ দশ এর ভেতর থাকা ৩ জন খেলবেন বাংলাদেশের বিপক্ষে। দুইয়ে থাকা এবং সদ্যই আইসিসির অক্টোবরের মাসসেরা মার্ক ইয়ানসেন, সাতে থাকা অফস্পিনার সাইমন হারমার ও আটে থাকা পেসার কাগিসো রাবাদা।

ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনেও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মেনে নিলেন, দুশ্চিন্তা ব্যাটিং নিয়েই, ‘কোনো একজন বা দুইজন খেলোয়াড়ের কথা বলব না। এ ধরনের কন্ডিশনে পুরা ব্যাটিং ইউনিটের ভাল করাটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা সেট হবেন উইকেটে তাদের লম্বা ইনিংস খেলাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা তামিম হোক বা সেটা অন্য কেউ হোক। তাই আমার মনে হয় যে ব্যাটিংটা চ্যালেঞ্জিং এখানে অবশ্যই। এইখানে যদি আমরা প্রথম  ইনিংসে একটা বড় সংগ্রহ দাঁড় করাতে পারি তাহলে আমাদের যে বোলিং আক্রমণ আছে আমরা খুব ভালোভাবে প্রতিদ্বন্দিতা করতে পারব।’

দেশে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চোট পাওয়া মুমিনুল হক ফিরেছেন দলে, সিলেটে ডাবল সেঞ্চুরি করা তাওহীদ হৃদয়ও খেলবেন আর মুশফিকুর রহিমকে তো বাদ দেবার উপায় নেই। বাড়তি একজন ব্যাটসম্যান খেলাতে হয়তো একজন স্পিনারকেই বসাবেন শান্ত, ‘আমার মনে হয় যে তিন পেসার তো অবশ্যই থাকবে, এটা এতটুকু বলতে পারি। সাথে এক জন স্পিনার তো অবশ্যই থাকা উচিত কারণ স্পিনাররাও ভালো অবদান রেখেছে, বিশেষে করে অস্ট্রেলিয়াতে মিরাজ যেভাবে  বল করেছে।  আমার মনে হয় যে এই সমন্বয়ে  আমরা যেতে পারি।’  

বাভুমাবাংলাদেশবিশ্বকাপওয়ানডে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    রমেশ সিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!

    রমেশ সিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির