Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

মিস ইউনিভার্স প্যারেডে মাহি

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩২
শেয়ার করুন:
মিস ইউনিভার্স প্যারেডে মাহি

সামিরা খান মাহি-ফেসবুক

মিস ইউনিভার্স বাংলাদেশ সামিরা খান মাহি এখন পুয়ের্তো রিকোতে। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি। গত বুধবার অ্যাগুয়াদিয়া শহরের সাগরপাড়ে আয়োজিত ওয়েলকাম প্যারেডে চমৎকার ক্যাটওয়াক করতে দেখা গেছে তাকে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে প্রথম দিন! বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সুন্দরী প্রতিযোগীদের মধ্যে শুরু হলো এক নতুন যাত্রা। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি কৃতজ্ঞ, উচ্ছ্বসিত এবং গর্বিত।’

ওয়েলকাম প্যারেডের আগে মঞ্চে মাইক্রোফোনের সামনে দুই হাত প্রসারিত করে হাসিমুখে নিজের ও দেশের নাম বলেছেন মাহি। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, “ঠিক এভাবেই শুরু হলো মিস ইউনিভার্স যাত্রা! সামনে রয়েছে কত সুন্দর মুখ, কত সুন্দর মন আর অবিস্মরণীয় সব মুহূর্ত। ‘কুইন’-দের সঙ্গে এমন অভিজ্ঞতা ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত।”

প্রথম দিন হালকা লেমন ইয়েলো রঙের সূক্ষ্ম ড্রেপিং এবং কুঁচির কাজ করা একটি আকর্ষণীয় গাউনে নিজেকে তুলে ধরেন মাহি। পোশাকে দেখা গেছে অফ-শোল্ডার স্টাইলের নকশা। গাউনের সঙ্গে তিনি পরেছেন সাদা রঙের ‘বাংলাদেশ’ লেখা একটি স্যাশ।

আর্জেন্টাইন রুমমেট

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সামিরা খান মাহির অফিসিয়াল রুমমেট ২০২৬ সালের মিস ইউনিভার্স আর্জেন্টিনা দাইয়ানা স্টেফানি পেরেইরা। তার সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মাহি। তার অনুভূতিতে, ‘আর্জেন্টাইন রূপসীর সঙ্গে মিস ইউনিভার্সের এই সুন্দর যাত্রা ভাগ করে নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

আরও পড়ুন

‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

১২ নভেম্বর ২০২৬

বিদেশিনীর মুখে বাংলা

মিস ইউনিভার্স কিউবা ২০২৬ মিয়া দিয়োকে বাংলায় ‘আমি তোমাকে ভালোবাসি’ বলিয়েছেন সামিরা খান মাহি। এমন একটি ভিডিওতে মিস ইউনিভার্স কিউবা মিয়া দিয়ো বললেন, ‘হাই বাংলাদেশ! সে (মাহি) সত্যিই অপরূপা। শুধু বাহ্যিকভাবেই নয়, তার মনটাও খুব সুন্দর।’

ভোটপ্রত্যাশী

মিস ইউনিভার্সের ফ্যান ভোটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ভোট চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মাহি লিখেছেন, ‘চলুন, বাংলাদেশকে নিয়ে যাই শীর্ষে! এই যাত্রায় আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের প্রতিটি ভোট আমার জন্য অনেক মূল্যবান। সবাই আমার পাশে থাকুন।’

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর সান জুয়ানের হোসে মিগেল আগ্রেলো কলিসিয়ামে মিস ইউনিভার্সের নাম ঘোষণা করা হবে।

 

মিস ইউনিভার্সসামিরা খান মাহিপ্রতিনিধিত্ববাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার