মিস ইউনিভার্স বাংলাদেশ সামিরা খান মাহি এখন পুয়ের্তো রিকোতে। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি। গত বুধবার অ্যাগুয়াদিয়া শহরের সাগরপাড়ে আয়োজিত ওয়েলকাম প্যারেডে চমৎকার ক্যাটওয়াক করতে দেখা গেছে তাকে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে প্রথম দিন! বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সুন্দরী প্রতিযোগীদের মধ্যে শুরু হলো এক নতুন যাত্রা। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি কৃতজ্ঞ, উচ্ছ্বসিত এবং গর্বিত।’
ওয়েলকাম প্যারেডের আগে মঞ্চে মাইক্রোফোনের সামনে দুই হাত প্রসারিত...