৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। বৈশ্বিক এই আসরের ‘ন্যাশনাল কস্টিউম’ পর্বে মাতৃত্বকে উপজীব্য করে দেশের ঐতিহ্যবাহী পোশাক শাড়িতে নিজেকে সাজিয়ে তুলেছেন তিনি। ‘মাদারহুড আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে ন্যাশনাল কস্টিউম পর্বে নিজেকে তুলে ধরেছেন সামিরা খান মাহি। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘পৃথিবীর আলো দেখার আগেই যে ভালোবাসা মানুষকে আগলে রাখে, তার নাম মা। আর যে মাটিতে মানুষ বেড়ে ওঠে, শিকড় ও পরিচয় খুঁজে পায়, সেটি মাতৃভূমি। আম...