Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্বাস্থ্যকেন্দ্র এখন ময়লার ভাগাড়

এস এম রফিকুল আলম, অভয়নগর (যশোর)
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০
শেয়ার করুন:
স্বাস্থ্যকেন্দ্র এখন ময়লার ভাগাড়

গ্রাফিকস: আগামীর সময়

দেশের দ্বিতীয় বৃহত্তম জুটমিলসহ একাধিক কারখানার বসতি যশোরের অভয়নগর। কর্মরত সাত হাজার শ্রমিক। তাদের যেকোনো শারীরিক সমস্যায় যেতে হয় পাঁচ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যা ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য। এ কারণে নব্বইয়ের দশকে উপজেলার শিল্পনগরী নওয়াপাড়ার রাজঘাটে নির্মাণ করা হয় ১০ শয্যার পূর্ণ হাসপাতাল। একই সঙ্গে নওয়াপাড়া পৌরবাসীরও একমাত্র ভরসা ছিল এই স্বাস্থ্যকেন্দ্র। কিন্তু জোটেনি সেবা। চালুর পর সপ্তাহখানেক যাতায়াত ছিল নিয়োগ পাওয়া চিকিৎসক ও কর্মচারীদের। এরপর ধীরে ধীরে হয়ে পড়ে বিরান। একপর্যায়ে সেখানে আড্ডা বসতে শুরু করে মাদকসেবীদের, ফেলা হয় ময়লা-আবর্জনা। এটি এখন পরিচিত ভাগাড়। পৌরসভার নানা বর্জ্য ফেলতে ফেলতে তৈরি হয়েছে বিশাল স্তূপ। দুর্গন্ধে এর আশপাশে যাওয়াও মুশকিল।

শিল্পনগরী ও পৌরবাসীর জন্য তৈরি রাজঘাট শিল্প ক্লিনিকের ভবনগুলোও জরাজীর্ণ। তাই চিকিৎসাসেবার জন্য শ্রমিকদের দৌড়াতে হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ৩৫ কিলোমিটার দূরে খুলনা মেডিকেলে। দুর্ভোগের বর্ণনা দিতে গিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম পাটকল জে জে আই মিলের শ্রমিক নূরুল ইসলাম ও আবদুল গফফার তরফদার বললেন, ‘শিল্প এলাকার শ্রমিকদের চিকিৎসাসেবার কথা চিন্তা করে ক্লিনিকটি স্থাপন করা হয়েছিল। কিন্তু এটি ভালো করে চালু হওয়ার আগেই বন্ধ হয়ে যায়। তাই আমাদের ভাগ্যে জোটেনি চিকিৎসাসেবা। এখন তো ময়লার গন্ধে আশপাশেও যাওয়া যায় না।’

পার্শ্ববর্তী কার্পেটিং জুট মিলের শ্রমিক জাহিদ হোসেনের ভাষ্য, ‘রাজঘাট শিল্প ক্লিনিক চালু হওয়ার কয়েক দিনের মধ্যেই বন্ধ হয়ে যায়। আমরা ভেবেছিলাম, এই ক্লিনিক থেকে শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা সহজেই চিকিৎসাসেবা পাবেন। কিন্তু বাস্তবে সেই সুযোগ আর হয়নি। এত দিন ধরে প্রতিষ্ঠানটি পরিত্যক্ত পড়ে আছে, যা অত্যন্ত দুঃখজনক। এখানে দ্রুত চিকিৎসাসেবা চালু হলে এলাকার মানুষের অনেক উপকার হবে।’

স্থানীয় ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, নওয়াপাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গণপূর্ত বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নব্বই দশকে যশোর-খুলনা মহাসড়কের পাশে নওয়াপাড়ার রাজঘাট এলাকায় ২০ লক্ষাধিক টাকায় ২ দশমিক ৬১ একর জমির ওপর শিল্প ক্লিনিকটি নির্মাণ করা হয়। ১০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্রের পাঁচটি ভবন ছিল। একই বছর স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশে প্রতিষ্ঠানটি স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ন্যস্ত হয়। প্রতিষ্ঠানটিতে চিকিৎসাসেবা চালুর পর ২০টি পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব জানালেন, শিল্প ক্লিনিকের সামনে নওয়াপাড়া পৌরসভা ময়লা-আবর্জনার স্তূপ। এসব অপসারণের জন্য পৌর কর্তৃপক্ষকে কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। ভবিষ্যতে সেখানে একটি আধুনিক ট্রমা সেন্টার, বিভাগীয় ট্রেনিং সেন্টার ও বিভাগীয় রেস্ট হাউজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন করবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

ন‌ওয়াপাড়া পৌরসভার প্রশাসক ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু বললেন, ময়লা সরানোর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিঠি পেয়েছি। এ ব্যাপারে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

স্বাস্থ্যকেন্দ্রময়লাভাগাড়অভয়নগরঝুঁকিপূর্ণহাসপাতালমাদকসেবীবর্জ্যদুর্গন্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার