ঢাকের বাদ্য, মণ্ডপ সাজানোর ব্যস্ততা আর প্রতিমায় শেষ মুহূর্তের রঙের আঁচড় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে রাজবাড়ীর বিভিন্ন মন্দিরে এখন উৎসবের আমেজ। পূজার আনন্দে যখন মেতে ওঠার প্রস্তুতি চলছে, তখন নিরাপত্তা নিয়েও সতর্ক প্রশাসন ও মন্দির কমিটিগুলো। বিশেষ করে জেলার ১২৬টি মন্দিরকে ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করায় এসব মন্দিরে বাড়তি নজরদারি রাখা হচ্ছে।পুলিশ বলছে, উৎসবের আনন্দে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছায়া ফেলতে না পারে, সে জন্য কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, ম্যাজিস্ট্রেট...