Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

ঝুঁকিপূর্ণ ৪২ কোম্পানি চিহ্নিত

নুরুজ্জামান তানিম
নুরুজ্জামান তানিম
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:৪২
ঝুঁকিপূর্ণ ৪২ কোম্পানি চিহ্নিত

গ্রাফিকস: আগামীর সময়

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪২টি কোম্পানিকে ব্যবসায়িক অনিশ্চয়তার কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান বা ‘গোয়িং কনসার্ন থ্রেট’ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। মূলত সাধারণ বিনিয়োগকারীদের সচেতন করা, তাদের বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করা এবং বাজারে যেকোনো ধরনের কারসাজি কঠোরভাবে প্রতিরোধ করার জন্যই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানিগুলোর সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন গভীরভাবে পর্যালোচনা করে, নিরীক্ষকদের সুনির্দিষ্ট পর্যবেক্ষণ এবং প্রতিষ্ঠানগুলোর সার্বিক আর্থিক অবস্থার ওপর ভিত্তি করেই এ তালিকা প্রকাশ করেছে ডিএসই।

প্রকাশিত এই ‘গোয়িং কনসার্ন থ্রেট’ বা ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে নানা ধরনের সংকটে ভুগছে। বিশেষ করে চরম আর্থিক সংকট, বছরের পর বছর ধারাবাহিক লোকসান, কারখানায় উৎপাদন পুরোপুরি বন্ধ থাকা, বিপুল পরিমাণ খেলাপি ঋণের চাপ এবং অত্যন্ত দুর্বল নগদ প্রবাহের কারণে এই প্রতিষ্ঠানগুলোকে বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে ঝুঁকিপূর্ণ হিসেবে।

এ বিষয়ে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন আগামীর সময়কে জানালেন, ৪২টি কোম্পানির ব্যবসা টিকে থাকা নিয়ে নিরীক্ষকদের শঙ্কা অত্যন্ত উদ্বেগজনক বার্তা দিচ্ছে। এটি শুধু সংশ্লিষ্ট কোম্পানিগুলোর জন্য নয়, পুরো শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের আস্থার জন্য বড় সতর্কসংকেত। এ বিষয়ে কোম্পানি ব্যবস্থাপনা ও উদ্যোক্তাদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তা না হলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন।

এই বিশেষভাবে ঝুঁকিপূর্ণ কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, জুট স্পিনার্স, দুলামিয়া কটন স্পিনিং মিলস, তাল্লু স্পিনিং মিলস এবং শ্যামপুর সুগার মিলস। গতকাল বুধবার তাদের নিজস্ব ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করে ডিএসই কর্তৃপক্ষ।

ডিএসই সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ কোম্পানির এই তালিকা জনসমক্ষে প্রকাশের মূল উদ্দেশ্য হলো, বিনিয়োগকারীদের সামনে কোম্পানিগুলোর প্রকৃত আর্থিক অবস্থা ও বাস্তব ব্যবসায়িক ঝুঁকির তথ্যগুলো স্পষ্টভাবে তুলে ধরা। কোনো একটি কোম্পানির আর্থিক প্রতিবেদনে যদি ব্যবসা পরিচালনা অব্যাহত রাখার সক্ষমতা নিয়ে বিন্দুমাত্র অনিশ্চয়তা বা উদ্বেগের বিষয় থাকে, তবে তা সাধারণ বিনিয়োগকারীদের জানানো অত্যন্ত প্রয়োজন। এর ফলে বাজারে তথ্যের অবাধ প্রবাহ ও স্বচ্ছতা নিশ্চিত হবে এবং বিনিয়োগকারীরা যেকোনো কোম্পানি সম্পর্কে বিনিয়োগের আগেই একটি বাস্তব চিত্র জানতে পারবেন।

নিরীক্ষকদের মতে, কোনো কোম্পানির ধারাবাহিক লোকসান, ঋণাত্মক শেয়ারহোল্ডার ইক্যুইটি, চলতি দায় পরিশোধে অক্ষমতা, পর্যাপ্ত নগদ প্রবাহের অভাব এবং আগামী ১২ মাস স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা থাকলে তাকে ‘গোয়িং কনসার্ন থ্রেট’ হিসেবে চিহ্নিত করা হয়। তবে এই স্ট্যাটাস পাওয়ার অর্থ এই নয় যে, কোম্পানিটি বন্ধ হয়ে যাবে; বরং এটি বিনিয়োগকারীদের জন্য একটি আগাম সতর্কবার্তা। ডিএসই জানিয়েছে, বিনিয়োগকারীদের সামনে কোম্পানিগুলোর প্রকৃত আর্থিক অবস্থা ও ব্যবসায়িক ঝুঁকির তথ্য তুলে ধরাই এই তালিকা প্রকাশের মূল উদ্দেশ্য।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আগামীর সময়কে বলেছেন, একটি ফ্রন্টলাইন রেগুলেটর হিসেবে ডিএসই তালিকাভুক্ত কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ তথ্য বিনিয়োগকারীদের কাছে প্রকাশের দায়িত্ব পালন করে। কোম্পানির আর্থিক প্রতিবেদনে যদি ব্যবসার ধারাবাহিকতা নিয়ে কোনো ঝুঁকি, অনিশ্চয়তা বা নিরীক্ষকের পর্যবেক্ষণ থাকে, তাহলে তা বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা স্বচ্ছতা নিশ্চিতেরই অংশ। ফলে বিনিয়োগকারীরা সংশ্লিষ্ট কোম্পানির আর্থিক অবস্থা ও ঝুঁকি সম্পর্কে অবগত হয়ে আরও সচেতন ও তথ্যভিত্তিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারবেন।

শেয়ারবাজারঝুঁকিপূর্ণকোম্পানিডিএসই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প