দেশের বীমা খাতের একসময়ের পরাশক্তি ‘ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স’ এখন প্রায় পুরোপুরি দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে। বিশেষ নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির লাইফ ও সঞ্চয় তহবিল থেকে ২ হাজার ৩৬৭ কোটি টাকা সরাসরি লোপাট করা হয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সর্বশেষ তথ্যমতে, কোম্পানিটির বর্তমান স্থাবর ও অস্থাবর সব সম্পদ বিক্রি করা হলেও সাড়ে পাঁচ লাখের বেশি সাধারণ গ্রাহক ও আমানতকারী কষ্টে অর্জিত সম্পূর্ণ পাওনা টাকা পুরোটা ফেরত পাবেন না।
দীর্ঘদিনের সুপরিকল্পিত লুটপাটের ফলে...