Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বহুজাতিক কোম্পানি থেকে আদালতপাড়ার ‘প্রতারক চক্র’

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৩
বহুজাতিক কোম্পানি থেকে আদালতপাড়ার ‘প্রতারক চক্র’

ছবি: আগামীর সময়

বিভিন্ন অভিযোগে একটি বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোহাম্মদ মোজাহেদুল হক কবির। এরপর আসা-যাওয়া শুরু করেন চট্টগ্রাম আদালতে। জড়িয়ে পড়েন আদালতকেন্দ্রিক প্রতারক চক্রে। বিভিন্ন মামলার বাদীর নম্বর সংগ্রহ করে ‘পুলিশ অফিসার’ পরিচয়ে কল দেওয়া শুরু করেন। বাদীর পক্ষে মামলার তদন্ত প্রভাবিত করার কথা বলে হাতিয়ে নিচ্ছিলেন টাকা।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তাধীন একটি মামলার বাদীর কাছ থেকে এভাবে টাকা হাতিয়ে নেওয়ার পর ধরা পড়লেন কবির। নোয়াখালীর সুধারামের গোরীপুর গ্রামে নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রামের পিবিআই টিম।

পিবিআই চট্টগ্রাম জেলার উপপরিদর্শক (এসআই) আবু সুফিয়ান আগামীর সময়কে বললেন, ‘ফটিকছড়িতে ভাইয়ে ভাইয়ে মারামারির অভিযোগে আদালতে করা একটি মামলা আমি তদন্ত করছি। বাদীকে ডাকার পর জানালেন আমার বিকাশ নম্বরে তিনি দুই হাজার টাকা দিয়েছেন। বিকাশ নম্বর যাচাই করে কবিরের তথ্য পাই। প্রতারণার ঘটনাস্থল হিসেবে রাউজান থানায় তার বিরুদ্ধে মামলা করি।’


আরও পড়ুন

চুয়েটে নতুন ভিসিকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ

২৬ সেপ্টেম্বর ২০২৬

মামলার ৪৮ ঘণ্টার মধ্যে কবিরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানালেন এসআই আবু সুফিয়ান।

প্রতারণার মামলার তদন্ত কর্মকর্তা জেলা পিবিআইয়ের এসআই রবি চন্দ্র দাশ জানালেন, কবিরের বাড়ি নোয়াখালী হলেও ইউনিলিভার কোম্পানিতে চাকরির কারণে চট্টগ্রাম শহরে থাকতেন। বছরখানেক আগে তার চাকরি চলে যায়। এরপরও তিনি চট্টগ্রামেই বসবাস করেন।

‘চট্টগ্রাম আদালতে ঘোরাঘুরি করেন। সিআর মামলা অর্থাৎ যেসব মামলা সরাসরি কোর্টে রেকর্ড হয়, সেগুলোর নথি থেকে বাদীর নম্বর সংগ্রহ করেন। দিনে ১০-১৫ জনকে কল দেন। মামলার তদন্ত প্রতিবেদন পক্ষে নেওয়ার কথা বলে টাকা দাবি করেন। কেউ কেউ প্রতারণার ফাঁদে পা দেন। গ্রেপ্তারের পর কবির গত কয়েকদিনে ফটিকছড়ির মামলার বাদীর কাছ থেকে দুই হাজার, আরও দুই মামলার দুই বাদীর কাছ থেকে ৫৩০০ ও ৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। গত ৫-৬ মাস ধরে তিনি এ কাজ করছিলেন বলে জানালেন।’

নিজেকে কখনো পিবিআই, কখনো সিআইডি কিংবা ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে আসছিলেন কবির। তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতারণার চক্রের অন্য সদস্যদের শনাক্তের কাজ চলছে বলে জানালেন এসআই রবি।

কোম্পানিপ্রতারক চক্রচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে