Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ অনুমোদন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১৫:৫৮
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ অনুমোদন

ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মের এক সভায় কোম্পানিটির পরিচালনা পর্ষদের সুপারিশ করা ২২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন পেয়েছে।

এর মাধ্যমে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মধ্যে ৯ কোটি ৭৪ লাখ টাকার নগদ লভ্যাংশ বিতরণ করবে। এ সিদ্ধান্তে কোম্পানির শেয়ারহোল্ডাররা সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে আরও বেশি নগদ লভ্যাংশের প্রত্যাশা ব্যক্ত করেন।

আজ মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১১৬ টাকা ২০ পয়সা।

এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামাল। সভায় ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালনা পর্ষদের সদস্য তাহমিনা বিনতে মোস্তফা, তাসনিম বিনতে মোস্তফা, তানভির মোস্তফা, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ সানাউল্লাহ, অসংখ্য শেয়ারহোল্ডারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এজিএমে লভ্যাংশ অনুমোদনের পাশাপাশি আর্থিক প্রতিবেদন অনুমোদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ এবং কোম্পানির নামের সঙ্গে ‘পিএলসি’ সংযুক্তকরণ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

২০২৫ সালে কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়ে দাঁড়িয়েছে ১১৮ কোটি ৩০ লাখ টাকায়। একই সময়ে মোট সম্পদের পরিমাণ হয়েছে ২৯২ কোটি ২৪ লাখ টাকা এবং মোট রিজার্ভ দাঁড়িয়েছে ১২৫ কোটি ১৭ লাখ টাকা। ওই বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮১ পয়সা। ফলে নিট মুনাফা দাঁড়িয়েছে ২১ কোটি ২৮ লাখ টাকা।

ভার্চুয়াল সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে নগদ লভ্যাংশ আরও বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করে কোম্পানির ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন। ডিজিটাল প্ল্যাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানি সচিব মো. মাসুদ রানা।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন করে আসছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) কোম্পানিটির মুনাফা বেড়েছে ৫২ শতাংশ।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৬১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬ পয়সা। সে হিসাবে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৫৫ পয়সা বা ৫২ শতাংশ।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৮৭ পয়সা।

২০১৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। ওই সময় কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকা দরে ১ কোটি ৭৭ লাখ শেয়ার ছেড়ে ১৭ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করে।

লভ্যাংশশেয়ারবাজারকোম্পানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: