শেয়ারবাজারে তালিকাভুক্তির পাঁচ বছর পূর্তিতে নিজেদের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছে দেশের অন্যতম শীর্ষ টেলিকম অপারেটর রবি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়াদ সাতারা গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, প্রতিকূল ব্যবসায়িক পরিবেশের মধ্যেও শক্তিশালী করপোরেট সুশাসনের ভিত্তিতে রবি ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। গত পাঁচ বছরে রবি শেয়ারহোল্ডারদের মধ্যে প্রায় ২ হাজার ৮৫৫ কোটি টাকা লভ্যাংশ বিতরণ করেছে।
রবির তথ্য অনুযায়ী, ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্তির পর থেকে তাদের নেটও...