Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

তালিকাভুক্ত কোম্পানি

লভ্যাংশে ২০ শতাংশ কর থাকছে

  • সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে এনবিআরের বৈঠক
  • চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৫:১১
লভ্যাংশে ২০ শতাংশ কর থাকছে

গ্রাফিকস: আগামীর সময়

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর লভ্যাংশের ওপর প্রস্তাবিত কর আরোপের সিদ্ধান্ত বাতিল হতে পারে বলেও জানা গেছে। গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এনবিআরের কর্মকর্তারা জানান, বিভিন্ন মহলের চাপের কারণে সরকার এ সিদ্ধান্ত থেকে সরে আসছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন হবে।

আগামী অর্থবছরের বাজেটে কোম্পানির ক্ষেত্রে লভ্যাংশ আয়ের ওপর ২০ শতাংশ কর প্রত্যাহার করে নিয়মিত হারে কর দেওয়ার প্রস্তাব করা হয়। অর্থাৎ কোনো কোম্পানির করহার সাড়ে ২৭ শতাংশ হলে ওই হারে লভ্যাংশের আয়ের ওপর কর দিতে হবে। আবার কোনো কোম্পানির করহার যদি সাড়ে ১২ শতাংশ হয়, তাহলে ওই হারে লভ্যাংশের ওপর কর দিতে হবে।

কিন্তু সরকারের এ নতুন সিদ্ধান্তের কারণে আগের নিয়মে কর দিতে হবে। অর্থাৎ লভ্যাংশের ওপর ২০ শতাংশ হারে কর দিতে হবে।

পাশাপাশি বিধান অনুযায়ী কোম্পানিগুলোকে তাদের নিট মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ হিসাবে বিতরণ করতে হয়। নির্ধারিত এই হার পূরণে ব্যর্থ হলে অবণ্টিত মুনাফা বা রিটেইন আর্নিংসের পুরো অংশের ওপর ১০ শতাংশ হারে অতিরিক্ত কর আরোপ করা হয়।

তবে প্রস্তাবিত করহার বাস্তবায়িত হলে বাজেটে ব্যাংক, বীমা, লিজিং ও ফাইন্যান্স কোম্পানি এই অতিরিক্ত করের শাস্তির আওতার বাইরে থাকত। অন্যদিকে রিটেইন আর্নিংসে রাখতে চাওয়া পুরো অঙ্কের পরিবর্তে শুধু ঘোষিত লভ্যাংশ ও নির্ধারিত ৩০ শতাংশ ঘাটতির অংশের ওপরই ১০ শতাংশ হারে অতিরিক্ত কর আরোপ হতো।

যেমন— কোনো কোম্পানি যদি মুনাফার ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে, তাহলে নির্ধারিত ৩০ শতাংশের তুলনায় ঘাটতি থাকবে ২০ শতাংশ। নতুন নিয়ম অনুযায়ী এই ২০ শতাংশের ওপর ১০ শতাংশ হারে অতিরিক্ত কর দিতে হয়।

বোনাস লভ্যাংশের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালার মৌলিক কাঠামো অপরিবর্তিত থাকছে। বর্তমানে একটি তালিকাভুক্ত কোম্পানি
কোনো অর্থবছরে নগদ লভ্যাংশের চেয়ে বেশি বোনাস শেয়ার ইস্যু করতে পারে না।
নগদের তুলনায় বেশি বোনাস শেয়ার দিলে অতিরিক্ত অংশের ওপর ১০ শতাংশ কর আরোপ করা হয়।

অন্যদিকে দেশের টোব্যাকো কোম্পানিদের সুবিধা দিতে আগামী অর্থবছরের ২০২৬-২৭ বাজেটে সিগারেট উৎপাদনের জন্য কাঁচামাল আমদানিতে প্রস্তাবিত সম্পূরক শুল্ক কমানোর পরিকল্পনা করছে সরকার।

প্রস্তাবিত বাজেটে বিভিন্ন কাঁচামাল আমদানিতে ১০০-৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু উৎপাদনকারী প্রতিষ্ঠানের দাবির পরিপ্রেক্ষিতে তা কমানোর চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা।

গত ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবিত বাজেট বক্তব্যে বলেছিলেন, ‘জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর নিকোটিন গ্র্যানুলস এবং নিকোটিন পাউচ আমদানি নিরুৎসাহিত করার জন্য নতুন কোড সৃজনপূর্বক ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করছি।’

লভ্যাংশকরএনবিআরঅর্থমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে