Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

অর্থমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের : অর্থমন্ত্রী
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের : অর্থমন্ত্রী
বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য পূরণে বিচক্ষণতার সঙ্গে ঋণ গ্রহণ, বাজেট শৃঙ্খলা এবং টেকসই অর্থায়নের ওপর জোর দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।কক্সবাজারে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ সম্মেলন বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়ে আজ রবিবার তিনি এসব কথা বলেছেন।অর্থমন্ত্রী বলেন, ঋণের আসল ও সুদ পরিশোধের ক্রমবর্ধমান দায়, রাজস্ব আহরণে দুর্বলতা এবং বাজেটে ব্যয়ের সীমিত সুযোগ এখন দেশের অর্থনীতির বড় চ্যালেঞ...
জাতীয়•১ দিন আগে
২১ হাজার কোটি টাকায় ২০ বছরের তরঙ্গ চুক্তি সরকারের
২১ হাজার কোটি টাকায় ২০ বছরের তরঙ্গ চুক্তি সরকারের
রেকর্ড ২১ হাজার ২৩৮ কোটি টাকায় দেশের শীর্ষ তিন মোবাইল অপারেটর— গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের অনুকূলে ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গ নবায়নের অনুমোদন দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন নীতিমালার আলোকে ১৫ বছরের পরিবর্তে ২০ বছর মেয়াদের এই তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়। তবে কড়া শর্ত দেওয়া হয়েছে— এনবিআরের বকেয়া ভ্যাট-কর পরিশোধ না করলে মিলবে না নো-ডিউজ সার্টিফিকেট (বকেয়া নেই মর্মে সনদ)। বিশ্লেষকদের মতে, কিস্তির নমনীয় সুযোগ আর দীর্ঘমেয়াদি এই চুক্তির ফলে সরকারের কোষাগার সমৃদ্ধ হবে, অন্যদিকে ফাইভজি...
অর্থনীতি•৫ দিন আগে
জানুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে শেষ হবে আলোচনা
জানুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে শেষ হবে আলোচনা
‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বিভিন্ন ইস্যুতে আলোচনা চলমান রয়েছে এবং আগামী জানুয়ারির মধ্যে এসব বিষয়ে অগ্রগতির আশা সরকারের’— জানালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী।আইএমএফের সঙ্গে আলোচনা প্রসঙ্গে আমির খসরু বলেন, আইএমএফের সঙ্গে আলোচনা ও কার্যক্রম বিষয়ে কাজ করছে দুপক্ষের ওয়ার্কিং গ্রুপ। আলোচনা হচ্ছে একাধিক বিষয়ে। আগামী জানুয়ারির মধ্যে এ...
জাতীয়•৫ দিন আগে
অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা ও সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার জাপানের টোকিওতে দেশটির অর্থমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের দৃঢ় অর্থনৈতিক সম্পর্কের কথা স্মরণ করা হয়। দুই দেশের দ্বিপক্ষীয় ও...
জাতীয়•১৭ দিন আগে
জ্বালানি ও অর্থনীতি স্থিতিশীল দুই বছরের আগে নয়
জ্বালানি ও অর্থনীতি স্থিতিশীল দুই বছরের আগে নয়
আগামী দুই বছরের মধ্যে জ্বালানি সংকট কাটিয়ে দেশের সামগ্রিক অর্থনীতিকে স্থিতিশীল পর্যায়ে ফিরিয়ে আনার আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, তৃতীয় বছরে অর্থনীতিতে গতি ফিরবে এবং চতুর্থ ও পঞ্চম বছরে অর্থনীতি পূর্ণমাত্রায় ঘুরে দাঁড়াবে। গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে টেকসই বিদ্যুৎ ও জ্বালানি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বললেন। আমি...
জাতীয়•২৮ দিন আগে
ই-জিপির দ্বিতীয় সংস্করণ বাস্তবায়নে জোর বিপিপিএর
ই-জিপির দ্বিতীয় সংস্করণ বাস্তবায়নে জোর বিপিপিএর
ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থার আধুনিকায়ন ও সরকারি ক্রয়প্রক্রিয়া সহজ করতে এর দ্বিতীয় সংস্করণ (ই-জিপি ২.০) বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)। এ লক্ষ্যে বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং (বিপিআর) কার্যক্রম দ্রুত সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়েছে সংস্থাটির পরিচালনা পর্ষদের সভায়।রবিবার ঢাকায় বাংলাদেশ পরিকল্পনা কমিশন চত্বরে বিপিপিএর সম্মেলনকক্ষে পরিচালনা পর্ষদের পঞ্চম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং পরিচালনা পর...
জাতীয়•২৯ দিন আগে
কেনা হবে ৯ কার্গো এলএনজি
কেনা হবে ৯ কার্গো এলএনজি
জ্বালানি, কৃষি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সার ও চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরার কাছ থেকে ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৭-এর ডিসেম্বর পর্যন্ত ৯ কার্গো এলএনজি কেনা হবে। পাশাপাশি রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি ৪৭ লাখ টাকার সার এবং মেঘনা সুগার রিফাইনারি থেকে ১০ হাজার টন চিনি কেনা হবে। গতকাল বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা ক...
অর্থনীতি•প্রায় ১ মাস আগে
মহাজন সর্বভূতেষু
মহাজন সর্বভূতেষু
বরাবর মাননীয় অর্থমন্ত্রী আমি একজন কৃষক। দেশের অর্থনীতির মেরুদণ্ড বলে আপনারা মাঝেমধ্যে আমাদের যে সম্মানটুকু দেন, তা শুনে বুক ফুলে ওঠে। অবশ্য সার কিনতে গেলে বুকের সেই বাতাস বেরিয়ে যায়, আর ঋণ চাইতে গেলে মেরুদণ্ডটা বাঁকা করে ব্যাংকের দরজায় দাঁড়াতে হয়। শুনলাম, গ্রামীণ ঋণের চার ভাগের তিন ভাগই জোগান দেয় এনজিও ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান। ব্যাংক দেয় ১০ শতাংশ সুদে, এনজিও কার্যকর হিসাবে ২৭ শতাংশে, আর মহাজন দেন মাত্র ৫০-৬০ শতাংশে। বাহ্, কী চমৎকার প্রতিযোগিতামূলক বাজার! শুধু প্রতিযোগিতাটুকু নেই। সুদের...
সম্পাদকীয়•প্রায় ১ মাস আগে
চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্পের প্রত্যাশিত ফল নিয়ে সংশয় অর্থমন্ত্রীর
চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্পের প্রত্যাশিত ফল নিয়ে সংশয় অর্থমন্ত্রীর
প্রকল্পে অর্থের অপচয় বন্ধে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের তাগিদ দিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সমন্বয় না থাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্প থেকে প্রত্যাশিত ফল পাওয়া কঠিন হয়ে গেছে।আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর টাইগারপাসে নগর ভবনে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পে যুক্ত সেবা সংস্থাগুলোর সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী একথা বললেন। চট্টগ্রাম সিটি করপোরেশন এ সভার আয়োজন করে।অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, ‘চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতার সমস্যা বহুদিনের।...
চট্টগ্রাম•প্রায় ১ মাস আগে
অর্থমন্ত্রীর ডাকে সাড়া নেই ব্যবসায়ীদের
অর্থমন্ত্রীর ডাকে সাড়া নেই ব্যবসায়ীদের
বকেয়া রাজস্ব আদায়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উদ্যোগে আশানুরূপ সাড়া দিচ্ছেন না ব্যবসায়ীরা। বকেয়া কর পরিশোধে ছাড়, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত তেমন অগ্রগতি হয়নি। কর্মকর্তাদের ছাড় দেওয়ার অনীহা, আইনি জটিলতা, ব্যবসায়ীদের কর পরিশোধে দীর্ঘসূত্রতা এবং দুর্বল ব্যবসায়িক পরিস্থিতিকে এর জন্য দায়ী করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, বিভিন্ন আদালতে মামলা চলায় ৮২ হাজার ৭৫৭ কোটি টা...
অর্থনীতি•প্রায় ১ মাস আগে
রাজস্ব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা উদ্বিগ্ন নন অর্থমন্ত্রী
রাজস্ব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা উদ্বিগ্ন নন অর্থমন্ত্রী
বিশ্বব্যাংক সাফ জানিয়ে দিয়েছে, কর ফাঁকি, দুর্বল প্রশাসন ও অতিরিক্ত করছাড়ের কারণে রাজস্ব আদায় কম হচ্ছে। অন্যদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দাবি করছেন— এ নিয়ে চিন্তার কোনো কারণই নেই! বিশ্বব্যাংকের কড়া সতর্কবার্তা এবং অর্থমন্ত্রীর এমন আশ্বস্ত করার বিপরীত অবস্থানে দেশের অর্থনীতিতে এক ভিন্ন মেরুপ্রান্তের চিত্র ফুটে উঠেছে। বিশ্বব্যাংক বলেছে, গতকাল মঙ্গলবার বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে বলা হয়েছে ২০২৫-২৬ অর্থবছরে ৮৮ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি ছিল। মোট রাজস্ব জিডিপির ৮ থেকে বেড়ে ৮ দ...
অর্থনীতি•প্রায় ১ মাস আগে
এক বছরেই বদলাবে শেয়ারবাজার
এক বছরেই বদলাবে শেয়ারবাজার
উচ্চ সুদের ব্যাংকঋণ এবং বিদেশি উন্নয়ন সহযোগীদের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে শেয়ারবাজারকে দেশের মূলধন অর্থায়নের মূল ভিত্তিতে পরিণত করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, কোনো বড় ধরনের অপ্রত্যাশিত অর্থনৈতিক বা রাজনৈতিক ধাক্কা না এলে আগামী এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে। রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ...
অর্থনীতি•প্রায় ১ মাস আগে
বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারত্ব জোরদারে গুরুত্ব
বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারত্ব জোরদারে গুরুত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গত মঙ্গলবার সকালে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাইডলাইনে দুজনের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর বাসসের। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা বৃদ্ধি, জ্বালানি সংকট প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে দ্বিপক্ষীয় এই বৈঠকে আলোচনার বিষ...
অর্থনীতি•প্রায় ২ মাস আগে
গ্রামীণ অর্থনীতি ডিজিটাল হলেই টেকসই উন্নয়ন
গ্রামীণ অর্থনীতি ডিজিটাল হলেই টেকসই উন্নয়ন
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন এবং অর্থনৈতিক মূল ধারায় তাদের সম্পৃক্ত করতে শক্তিশালী ইন্টারনেট, ‘এক নাগরিক, এক ওয়ালেট’ এবং গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে হবে। শক্তিশালী ডিজিটাল অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর বাস্তবায়নের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার আয়োজিত ‘আর্থিক অন্তর্ভুক্তি ২.০’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথ...
জাতীয়•প্রায় ২ মাস আগে
বীমা খাতে অনিয়ম রোধে কঠিন পদক্ষেপ
বীমা খাতে অনিয়ম রোধে কঠিন পদক্ষেপ
বীমা খাতে অনিয়ম, বিশৃঙ্খলা ও দুর্নীতি অত্যন্ত গভীরভাবে শিকড় গেড়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই খাতকে শৃঙ্খলায় ফেরাতে কঠোর পদক্ষেপ নেবে সরকার। গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধ করতে হবে। প্রয়োজনে নগদ অর্থের সংকট থাকলে কোম্পানির সম্পদ বিক্রি করে হলেও বীমা দাবি মেটানোর নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অর্থমন্ত্রী এসব কথা জানিয়েছে...
অর্থনীতি•২ মাস আগে
বিমা খাতে অনিয়ম-দুর্নীতি গভীর শিকড় গেড়েছে
বিমা খাতে অনিয়ম-দুর্নীতি গভীর শিকড় গেড়েছে
বিমা খাতে অনিয়ম, বিশৃঙ্খলা ও দুর্নীতি গভীর শিকড় গেড়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘এই খাতকে শৃঙ্খলায় ফেরাতে কঠোর পদক্ষেপ নেবে সরকার। গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে নির্ধারিত সময়ের মধ্যেই পাওনা পরিশোধ করতে হবে। কোম্পানির সম্পদ বিক্রি করে হলেও বিমা দাবি মেটাতে হবে।’সোমবার (১৪ সেপ্টেম্বর) বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেছেন তিনি।অর্থমন্ত্রী বলছিলেন, ‘মানুষ কষ্টের উপার্জিত অ...
জাতীয়•২ মাস আগে
দুর্নীতি কমানোর ফর্মুলা দিলেন অর্থমন্ত্রী
দুর্নীতি কমানোর ফর্মুলা দিলেন অর্থমন্ত্রী
সরকারি অফিসে মানুষের যাতায়াত যত কমানো যাবে, দুর্নীতি তত কমবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে মানুষের সময়ও বাঁচবে এবং সেবার মানও বাড়বে। এজন্য সরকারি সেবায় ডিজিটালাইজেশন ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার রাজধানীর বনানীর একটি হোটেলে ট্রাস্ট ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বললেন অর্থমন্ত্রী। সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহকদের লেনদেন সহজ ও ডিজিটাল করতে ব্যাংকটির চালু করা ‘ডায়নামিক বাংলা কিউআর’ সেবার উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠান...
জাতীয়•২ মাস আগে
বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে
বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বিদেশে হোটেল ভাড়া ও পকেটের নগদ ভাতা ৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানো হচ্ছে। সরকারি সফরে গেলেই তারা এ সুবিধা ভোগ করবেন। এ ব্যাপারে একটি রূপরেখা চূড়ান্ত করেছে সরকারের এ-সংক্রান্ত কমিটি। এটি অনুমোদনের জন্য শিগগিরই অর্থমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র আগামীর সময়ের কাছে এসব তথ্য নিশ্চিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, এক যুগের বেশি সময়ের ব্যবধানে সরকারি কাজে বিদেশ সফরকালে প্রধান বিচারপতি, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের...
জাতীয়•২ মাস আগে
ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় করা হবে না: অর্থমন্ত্রী
ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় করা হবে না: অর্থমন্ত্রী
ব্যবসায়ীদের কোনো প্রকার অসুবিধা বা হয়রানি না করে এবং করদাতাদের জন্য আনন্দদায়ক পরিবেশ সৃষ্টির মাধ্যমে কর আদায়ের ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী।মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের এনবিআর ভবনে এনবিআর ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।ভ্যাট রিটার্ন এক মাস পরপর ফিরিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, প্রতিটি স্টেকহোল্ডারের অনিষ্পন্ন রাজস্ব মামলা ও ইস্যুগুলোর দ্রুত সমাধানের লক্ষ্যে আলোচনা চলছে। যারা কর প্রদা...
বাণিজ্য•২ মাস আগে
গান হতে পারে শত শত কোটি টাকার পণ্য
গান হতে পারে শত শত কোটি টাকার পণ্য
সৃজনশীল অর্থনীতিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২-৩ শতাংশে উন্নীত করতে চায় সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, এ খাতের সম্ভাবনা কাজে লাগানো গেলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হবে, বাড়বে বৈদেশিক মুদ্রা আয় এবং অর্থনীতিতে নতুন সুযোগ তৈরি হবে। অর্থমন্ত্রী বললেন, ‘একটা ছোটখাটো গান যখন হিট হয়, একজন সাধারণ মানুষের একটা গান যখন হিট হয়ে যায়, এটি কি শত শত কোটি টাকার প্রোডাক্ট (পণ্য) হয়ে গেল না? আমাদের মধ্যে সেটি আছে। সৃজনশীলতা আমাদের দেশের মধ্যে আছে।’ গতকাল সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিল...
অর্থনীতি•২ মাস আগে