Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের : অর্থমন্ত্রী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৩:৪৪
শেয়ার করুন:
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য পূরণে বিচক্ষণতার সঙ্গে ঋণ গ্রহণ, বাজেট শৃঙ্খলা এবং টেকসই অর্থায়নের ওপর জোর দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

কক্সবাজারে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ সম্মেলন বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়ে আজ রবিবার তিনি এসব কথা বলেছেন।

অর্থমন্ত্রী বলেন, ঋণের আসল ও সুদ পরিশোধের ক্রমবর্ধমান দায়, রাজস্ব আহরণে দুর্বলতা এবং বাজেটে ব্যয়ের সীমিত সুযোগ এখন দেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ।

আমীর খসরু মাহমুদ উল্লেখ করেন, ‘আমাদের লক্ষ্য হতে হবে, ঋণ নেওয়া প্রতিটি টাকা যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা ও জনকল্যাণে অর্থবহ অবদান রাখে।’

আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের ক্ষেত্রেও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দেন তিনি। তার ভাষ্য, ‘আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশের পাশাপাশি সেখান থেকে দায়িত্বশীল ও টেকসই উপায়ে অর্থ সংগ্রহ করাও আমাদের লক্ষ্য।’

অর্থায়নের নতুন উৎস হিসেবে সরকার সার্বভৌম সুকুক, গ্রিন ও ব্লু বন্ড এবং মিশ্র অর্থায়নের কথা ভাবছে বলেও জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘সরকারের ঋণ গ্রহণের সাফল্য বিচারে ঋণের পরিমাণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, সেই অর্থ অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনকল্যাণ ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধিতে কতটা কার্যকরভাবে কাজে লাগছে।’

১৫ ও ১৬ নভেম্বরের এই সম্মেলনের যৌথ আয়োজক অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এবারের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা’।

অর্থায়নের ব্যয় বৃদ্ধি, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক পুঁজিবাজারের পরিবর্তনের মধ্যে কীভাবে টেকসইভাবে ঋণ নেওয়া যায়, তা নিয়ে সম্মেলনে আলোচনা হচ্ছে।

এতে দেশি-বিদেশি নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা ও অর্থায়ন বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও রয়েছেন সম্মেলনে।

শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ঋণ ব্যবস্থাপনা দপ্তরের প্রতিনিধিদের পাশাপাশি এডিবি, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তারাও অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং এডিবির বাংলাদেশ মিশনের কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাং।

সম্মেলনের বিষয়বস্তু তুলে ধরেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হাসান খালেদ ফয়সাল। স্বাগত বক্তব্য দেন এডিবির বাংলাদেশ মিশনের জ্যেষ্ঠ সামাজিক খাত কর্মকর্তা এস এম এবাদুর রহমান।

তানভীর শাহরিয়ার গনি বলেন, দেশের কতটা ঋণের দায় বহনের সক্ষমতা রয়েছে, তা বিবেচনায় নিয়ে ডলারে ইস্যু করা ইউরোবন্ড ও সুকুকের মাধ্যমে অর্থ সংগ্রহের সম্ভাবনা খতিয়ে দেখা উচিত।

তিনি উল্লেখ করেন, উদীয়মান বাজারের সরকারি বন্ড নিয়ে জেপি মরগ্যানের একটি সূচকে বাংলাদেশ অন্তর্ভুক্ত হলে দেশের সরকারি সিকিউরিটিজ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আরও পরিচিতি পেতে পারে।

তার মতে, বিদেশি বিনিয়োগ আকর্ষণে অর্থনীতির ভিত মজবুত করতে হবে। লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিনিয়োগ থেকে পাওয়া অর্থ নিজ দেশে ফেরত নেওয়ার নির্ভরযোগ্য ব্যবস্থাও থাকতে হবে।

বড় শিল্প প্রকল্পে অর্থায়নের জন্য আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তির ব্যবস্থার সঙ্গে দেশের সংযোগ বাড়ানো এবং ব্যাংক ও পুঁজিবাজারের মধ্যে সম্পর্ক জোরদারের কথাও উল্লেখ করেন তানভীর শাহরিয়ার গনি।

অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার জানান, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির মধ্যে সরকারের অর্থায়ন আরও স্বচ্ছ করতে কাজ করছে অর্থ বিভাগ। সরকার কখন এবং কতটা ঋণ নেবে, সে বিষয়ে আগাম ধারণা দিতে বার্ষিক ঋণ পরিকল্পনা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববাজারে সুদের হারের পরিবর্তন ও মুদ্রার বিনিময় হারের ওঠানামায় সরকারের ঋণ নেওয়া আরও জটিল হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।

অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ এবং এসব ঋণের আসল ও সুদ পরিশোধের দায়সংক্রান্ত প্রতিবেদন উন্নত করার পরিকল্পনার কথা তুলে ধরেন অর্থসচিব। ট্রেজারি বিল ও বন্ডের নিলামব্যবস্থা শক্তিশালী করা এবং বাজারে আরও বেশি বিনিয়োগকারী আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, টাকার হিসাবে ২০২৪-২৫ থেকে ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে বৈদেশিক ঋণের বার্ষিক সুদ পরিশোধের ব্যয় দ্বিগুণের বেশি হবে বলে প্রক্ষেপণ রয়েছে।

তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছর শেষে সরকারি ঋণের পরিমাণ ছিল মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৯ শতাংশের কম। ২০২৮-২৯ অর্থবছর পর্যন্ত এই অনুপাত কাছাকাছি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এডিবির বাংলাদেশ মিশনের কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাং বলেন, ঋণ পরিশোধের ব্যয় বাড়ায় বাংলাদেশের উন্নয়ন ব্যয়ের সুযোগ সংকুচিত হচ্ছে। একই সঙ্গে অভ্যন্তরীণ ঋণের ওপর নির্ভরতাও বাড়ছে।

তিনি জানান, ২০২০-২১ অর্থবছরে ঋণের আসল ও সুদ পরিশোধে মোট ব্যয় ছিল জিডিপির ২ দশমিক ৩ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে ৩ শতাংশ হয়েছে।

সময়মতো ঋণ পরিশোধের জন্য সরকারি গ্যারান্টিসহ সরকারি ঋণের আরও পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের আহ্বান জানান ঝাং। ঋণ গ্রহণ, নগদ অর্থ ব্যবস্থাপনা ও বাজেট পরিকল্পনার মধ্যে সমন্বয় বাড়ানোর পরামর্শও দেন তিনি।

বাজেটের ঝুঁকি কমাতে অভ্যন্তরীণ বন্ডবাজারের পরিসর বাড়ানো, প্রকল্প মূল্যায়ন ও সরকারি ক্রয়ব্যবস্থা জোরদার এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের প্রকল্পে তদারকি বাড়ানোর পরামর্শ দেন এডিবির এই কর্মকর্তা।

অর্থমন্ত্রীকক্সবাজারট্রিলিয়ন ডলার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ