Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

পাঁচ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, সর্বোচ্চ ৩০ পয়সা

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১১
পাঁচ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, সর্বোচ্চ ৩০ পয়সা

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য নামমাত্র নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো সিলকো ফার্মা, কপারটেক ইন্ডাস্ট্রিজ, তসরিফা ইন্ডাস্ট্রিজ, মুন্নু ফেব্রিক্স ও এডভেন্ট ফার্মা। এসব কোম্পানির ঘোষিত লভ্যাংশ শেয়ারপ্রতি এক পয়সা থেকে সর্বোচ্চ ৩০ পয়সা।

এর মধ্যে সিলকো ফার্মা ও মুন্নু ফেব্রিক্স শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য যথাক্রমে শেয়ারপ্রতি পাঁচ পয়সা ও এক পয়সা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এডভেন্ট ফার্মা ঘোষণা করেছে দেড় পয়সা। অন্যদিকে, তসরিফা ইন্ডাস্ট্রিজ ১৫ পয়সা এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ ৩০ পয়সা নগদ লভ্যাংশ দেবে।

মুনাফার তুলনায় লভ্যাংশ কম

সিলকো ফার্মা ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি ৩৩ পয়সা মুনাফা করেছে। এর বিপরীতে কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা করেছে মাত্র পাঁচ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২৩ টাকা ২৮ পয়সা। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২০ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।

কপারটেক ইন্ডাস্ট্রিজ শেয়ারপ্রতি এক টাকা মুনাফা করলেও নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ৩০ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৪ টাকা ৮৯ পয়সা। বার্ষিক সাধারণ সভার তারিখ পরে জানানো হবে। শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড তারিখ ৩ ডিসেম্বর।

আগের অর্থবছরে কপারটেক ২১ দশমিক ৫ পয়সা নগদ লভ্যাংশ দিয়েছিল। সে সময় শেয়ারপ্রতি মুনাফা ছিল ৭১ পয়সা। অর্থাৎ মুনাফা বাড়লেও ঘোষিত লভ্যাংশের হার বেড়েছে তুলনামূলকভাবে সামান্য।

তসরিফা ইন্ডাস্ট্রিজ ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি ৩০ পয়সা মুনাফার বিপরীতে ১৫ পয়সা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৭৫ পয়সা, আর লভ্যাংশ ছিল ৪০ পয়সা। অর্থাৎ এক বছরে শেয়ারপ্রতি মুনাফা ৪৫ পয়সা এবং লভ্যাংশ ২৫ পয়সা কমেছে। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৩১ টাকা ৪২ পয়সা। আগামী ২৭ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ১৯ নভেম্বর।

এক পয়সা ও দেড় পয়সা লভ্যাংশ

মুন্নু ফেব্রিক্স ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মাত্র দুই পয়সা মুনাফা করেছে। এর বিপরীতে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এক পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা ছিল চার পয়সা এবং লভ্যাংশ ছিল আড়াই পয়সা। অর্থাৎ মুনাফা ও লভ্যাংশ— দুটিই কমেছে। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২৫ টাকা ৩৯ পয়সা। আগামী ১৩ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ১৭ নভেম্বর।

এডভেন্ট ফার্মা ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি ৪২ পয়সা মুনাফা করেছে। তবে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে মাত্র দেড় পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা ছিল ৭২ পয়সা এবং লভ্যাংশ ছিল পাঁচ পয়সা। অর্থাৎ এক বছরে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৩০ পয়সা, আর লভ্যাংশ কমেছে সাড়ে তিন পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৬ টাকা ৮১ পয়সা। আগামী ২৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ২২ নভেম্বর।

শেয়ারবাজারঅর্থনীতিলভ্যাংশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা!

    কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা!

    পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা

    পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা

    ছবি তোলার অভিযোগে ব্যক্তিকে মারধর, চুল কেটে দিলেন ইডেনের ছাত্রীরা

    ছবি তোলার অভিযোগে ব্যক্তিকে মারধর, চুল কেটে দিলেন ইডেনের ছাত্রীরা

    হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

    হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

    ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক হয়েছে

    ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক হয়েছে