মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন অর্থনৈতিক হাব গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। চলতি সরকারের মেয়াদেই এ অঞ্চলের অর্থনীতি, অবকাঠামো, ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানিতে ব্যাপক প্রসার ঘটবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।তিনি বলেছেন, মোংলা বন্দরকে ঘিরে নতুন কনটেইনার জেটি, ইয়ার্ড ও আধুনিক সরঞ্জাম স্থাপন করা হচ্ছে। এ এলাকায় চায়না ইপিজেড প্রতিষ্ঠিত হচ্ছে। পাশাপাশি বড় বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। ভাগা থেকে মোংলা পর্যন্ত মহাসড়ক সম্প্রসারণের কাজ চলছে, ভবিষ্যত...