Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

ভিআইপিবির দুই ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৩:৫৬
ভিআইপিবির দুই ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

সংগৃহীত ছবি

ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড পরিচালিত দুটি ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ভিআইপবি এসইবিএল ফার্স্ট ইউনিট ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ৫ শতাংশ এবং ভিআইপিবি এনএলআই ফার্স্ট ইউনিট ফন্ডের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে ফান্ড দুইটির ট্রাস্টি বোর্ড।

মঙ্গলবার (২৮ জুলাই) ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জুলাই অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত খসড়া আর্থিক বিবরণী পর্যালোচনা শেষে এ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

আর্থিক ফলাফলে দেখা যায়, আলোচ্য অর্থবছরে ভিআইপিবি এসইবিএল ফার্স্ট ইউনিট ফান্ড মোট ১৯.৩ শতাংশ রিটার্ন অর্জন করেছে। এর মধ্যে ১৪.৩ শতাংশ এসেছে ইউনিটপ্রতি সম্পদমূল্য (এনএভি) বৃদ্ধির মাধ্যমে এবং বাকি ৫ শতাংশ এসেছে নগদ লভ্যাংশ থেকে।

অন্যদিকে ভিআইপিবি এনএলআই ফার্স্ট ইউনিট ফান্ড একই সময়ে মোট ১৯.৮ শতাংশ রিটার্ন দিয়েছে। এর মধ্যে ১৫ দশমিক ৮ শতাংশ এসেছে এনএভি বৃদ্ধির মাধ্যমে এবং ৪ শতাংশ এসেছে নগদ লভ্যাংশ হিসেবে।

বর্তমানে দুটি ফান্ডই ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালনা করছে। উভয় ফান্ডের ট্রাস্টি ও কাস্টোডিয়ান হিসেবে দায়িত্ব পালন করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এছাড়া ভিআইপিবি এসইবিএল ফার্স্ট ইউনিট ফান্ডের স্পন্সর সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং ভিআইপিবি এনএলআই ফার্স্ট ইউনিট ফান্ডের স্পন্সর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিআইপিবি এসইবিএল ফার্স্ট ইউনিট ফান্ড ২০১১ সালে "সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড" নামে একটি ক্লোজড-এন্ড ফান্ড হিসেবে যাত্রা শুরু করে। মেয়াদ শেষে ২০২১ সালে ইউনিটহোল্ডারদের ৯৯.২৩ শতাংশ সম্মতিতে এটি ওপেন-এন্ড ফান্ডে রূপান্তরিত হয়।

একইভাবে ভিআইপিবি এনএলআই ফার্স্ট ইউনিট ফান্ড ২০১২ সালে "এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড" নামে ক্লোজড-এন্ড ফান্ড হিসেবে চালু হয়। পরবর্তীতে ২০২২ সালে ইউনিটহোল্ডারদের ৯৯ দশমিক ৯৩ শতাংশ ভোটে এটি ওপেন-এন্ড ফান্ডে রূপান্তরিত হয়।

প্রতিষ্ঠানটির দাবি, সময়মতো ওপেন-এন্ড কাঠামোয় রূপান্তর, পোর্টফোলিওতে সরকারি সিকিউরিটিজ অন্তর্ভুক্তি এবং ঝুঁকি-সামঞ্জস্যপূর্ণ সর্বোচ্চ রিটার্ন নিশ্চিত করতে কেন্দ্রীভূত বিনিয়োগ কৌশল গ্রহণের মাধ্যমে দুটি ফান্ডই দেশের মিউচ্যুয়াল ফান্ড খাতে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

বর্তমানে ফান্ড দুটি অবমূল্যায়িত মৌলভিত্তিসম্পন্ন শেয়ার, ট্রেজারি বন্ড এবং উচ্চমানের কর্পোরেট বন্ডে বিনিয়োগের মাধ্যমে সুষম সম্পদ বণ্টন কৌশল অনুসরণ করছে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও টেকসই রিটার্ন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি জানিয়েছে, ভ্যালু ইনভেস্টিং, কঠোর ঝুঁকি ব্যবস্থাপনা এবং শক্তিশালী কর্পোরেট সুশাসনের ওপর ভিত্তি করে তারা বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদে মূল্য সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।

ভিআইপিবিওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডলভ্যাংশঅর্থনীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: