মতিন স্পিনিংয়ের মুনাফা ও লভ্যাংশে উত্থান

লোগো
শেয়ারবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং মিলসের মুনাফা ও লভ্যাংশ— দুটিই বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৫-২৬ অর্থবছরে মতিন স্পিনিংয়ের নিট মুনাফা হয়েছে ৬১ কোটি ৯৮ লাখ টাকা। আগের অর্থবছরে মুনাফা ছিল ৪৫ কোটি ৮০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৬ কোটি ১৮ লাখ টাকা বা প্রায় ৩৫ শতাংশ।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬ টাকা ৩৬ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৪ টাকা ৭০ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি মুনাফাও বেড়েছে।
গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭০ টাকা ৬৯ পয়সা।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে কোম্পানিটি। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১২ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।



