Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

ইফাদ অটোজ

সুদ ব্যয় কমাতে এসে ঋণ বৃদ্ধি ১৮৮৪ কোটি টাকা

ইব্রাহিম হোসাইন রেজোয়ান
ইব্রাহিম হোসাইন রেজোয়ান
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০২:০৭
সুদ ব্যয় কমাতে এসে ঋণ বৃদ্ধি ১৮৮৪ কোটি টাকা

সুদজনিত ব্যয় কমানো ও ঋণ পরিশোধের উদ্দেশ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছিল ইফাদ অটোজ পিএলসি। তবে তালিকাভুক্তির ১১ বছর পর দেখা যাচ্ছে কোম্পানিটির ঋণ কমার বদলে উল্টো ১ হাজার ৮৮৩ কোটি ৬৮ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কোম্পানিটির মুনাফা ও লভ্যাংশ যেমন কমেছে, তেমনি পণ্য বিক্রিতেও উল্লেখযোগ্য অগ্রগতি নেই। ফলে শেয়ারবাজারে আসার ঘোষিত উদ্দেশ্য ও আর্থিক কর্মকাণ্ডের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য স্পষ্ট।

শেয়ারবাজারে আসার মূল লক্ষ্য ঋণ কমানো হলেও বাস্তবে তালিকাভুক্তির পর কোম্পানিটির দায় আরও ব্যাপক হারে বাড়ে। প্রসপেক্টাস অনুযায়ী, ২০১৪ সালের ৩০ জুন ইফাদ অটোসের মোট ঋণ ও লিজ দায় ছিল ১ হাজার ৪০ কোটি ৭৭ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছর শেষে তা বেড়ে ২ হাজার ৯২৪ কোটি ৪৫ লাখ টাকায় উন্নীত। অর্থাৎ ১১ বছরের ব্যবধানে কোম্পানিটির ঋণ ও লিজ দায় বাড়ে ১ হাজার ৮৮৩ কোটি ৬৮ লাখ টাকা বা ১৮১ শতাংশ। ঋণের সঙ্গে পাল্লা দিয়ে সুদজনিত ব্যয়ও ঊর্ধ্বমুখী। ২০১৩-১৪ অর্থবছরে কোম্পানিটির সুদ ব্যয় ১৪ কোটি ৮৬ লাখ টাকা থাকলেও ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে ৫০ কোটি ৪৩ লাখ টাকায় পৌঁছায়। অর্থাৎ এ সময়ে সুদ ব্যয় বৃদ্ধির হার ২৩৯ শতাংশ।

অথচ ২০১৫ সালে আইপিওর মাধ্যমে ৬৩ কোটি ৭৫ লাখ টাকা উত্তোলন করে কোম্পানিটি। প্রতিটি শেয়ারে ২০ টাকা প্রিমিয়ামসহ ইস্যু মূল্য নির্ধারণ করা হয়। এই অর্থের উল্লেখযোগ্য অংশ ঋণ পরিশোধ এবং অ্যাসেম্বলিং ও বডি বিল্ডিং ইউনিট নির্মাণে ব্যবহারের কথা জানানো হয়েছিল।

এ প্রসঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন আগামীর সময়কে বললেন, অধ্যাপক খায়রুল হোসেন ও অধ্যাপক শিবলী রুবাইয়াতের নেতৃত্বাধীন দুই কমিশনের সময়ে কৃত্রিম আর্থিক হিসাব দেখিয়ে অনেক কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছে। এসব বিষয়ে স্টক এক্সচেঞ্জ থেকে নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করা হলেও নেওয়া হয়নি যথাযথ ব্যবস্থা।

শেয়ারবাজারে আসার আগে কোম্পানিটির আর্থিক চিত্র বেশ আকর্ষণীয় ছিল। ২০০৯-১০ অর্থবছরের ৪৫৩ কোটি ৩৮ লাখ টাকার পণ্য বিক্রি মাত্র চার বছরে ৮০ শতাংশ বেড়ে ২০১৩-১৪ অর্থবছরে ৮১৫ কোটি ২৮ লাখ টাকায় দাঁড়ায়। অথচ তালিকাভুক্তির ১১ বছরে বিক্রি বাড়ে মাত্র ৯ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে পণ্য বিক্রির পরিমাণ ৮৯২ কোটি ১৬ লাখ টাকা। বিক্রির এই ধীরগতির প্রভাব পড়ে মুনাফাতেও। ২০১৩-১৪ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা ৫ টাকা ১৬ পয়সা ও নিট মুনাফা ৪৮ কোটি ৩৮ লাখ টাকা থাকলেও ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি ৭ কোটি ৩২ লাখ টাকা নিট লোকসানে পড়ে। মূলত মুনাফা কমার এ প্রবণতা দীর্ঘদিনের।

বিক্রি ও মুনাফায় স্থবিরতা থাকলেও এ সময়ে কোম্পানির পরিশোধিত মূলধন ১৮৬ শতাংশ বেড়ে ২৬৮ কোটি ২৫ লাখ টাকায় উন্নীত হয়। অথচ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ কমতে কমতে ২০২৪-২৫ অর্থবছরে মাত্র ২ শতাংশে নেমে আসে, যা ইস্যু মূল্যের বিবেচনায় শূন্য দশমিক ৬৭ শতাংশ।

এসব বিষয়ে জানতে গত ৩০ জুন থেকে ইফাদ অটোসের কোম্পানি সচিব মো. সাজ্জাদ হোসাইন তালুকদারের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হয়। তবে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

সুদজনিতঋণ বৃদ্ধিইফাদ অটোজলভ্যাংশলিজ দায়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise