সুদজনিত ব্যয় কমানো ও ঋণ পরিশোধের উদ্দেশ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছিল ইফাদ অটোজ পিএলসি। তবে তালিকাভুক্তির ১১ বছর পর দেখা যাচ্ছে কোম্পানিটির ঋণ কমার বদলে উল্টো ১ হাজার ৮৮৩ কোটি ৬৮ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কোম্পানিটির মুনাফা ও লভ্যাংশ যেমন কমেছে, তেমনি পণ্য বিক্রিতেও উল্লেখযোগ্য অগ্রগতি নেই। ফলে শেয়ারবাজারে আসার ঘোষিত উদ্দেশ্য ও আর্থিক কর্মকাণ্ডের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য স্পষ্ট।
শেয়ারবাজারে আসার মূল লক্ষ্য ঋণ কমানো হলেও বাস্তবে তালিকাভুক্তির পর কোম্পানিটির দায় আরও ব্যাপক হারে বাড়ে।...