Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

উত্তরা ব্যাংকের বোনাস লভ্যাংশে বিএসইসির অনুমোদন নিষ্প্রয়োজন

বিশেষ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:৫৯
শেয়ার করুন:
উত্তরা ব্যাংকের বোনাস লভ্যাংশে বিএসইসির অনুমোদন নিষ্প্রয়োজন

সংগৃহীত ছবি

বোনাস লভ্যাংশ ঘোষণা নিয়ে সৃষ্ট বিভ্রান্তির অবসান ঘটিয়েছে শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংক পিএলসি। আগে দেওয়া তথ্য সংশোধন করে এবার ব্যাংকটি জানিয়েছে, বোনাস লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কোনো অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই।

বুধবার (৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এমন তথ্য জানা গেছে।

এর আগে গত ৩০ এপ্রিল প্রকাশিত এক সংবাদে উত্তরা ব্যাংক জানিয়েছিল, বোনাস লভ্যাংশ ঘোষণায় বিএসইসির অনুমোদন লাগতে পারে। কিন্তু নতুন ব্যাখ্যায় ব্যাংকটি বলছে, ওই তথ্যটি প্রযোজ্য নয় এবং তা উপেক্ষা করার জন্য অনুরোধ জানিয়েছে তারা।

ডিএসইর মাধ্যমে উত্তরা ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ২৯ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকটির ৮৫৬তম পরিচালনা পর্ষদ সভায় আসিফ রহমানকে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার হাতে ব্যাংকের ২.৪২ শতাংশ শেয়ার রয়েছে। এর ফলে ব্যাংকের পরিচালনা পর্ষদের বর্তমান সম্মিলিত শেয়ারধারণের পরিমাণ দাঁড়িয়েছে ৩০.৫৩১ শতাংশে। এই শর্ত পূরণ হওয়ায় তারা ২০২৫ অর্থবছরের জন্য স্টক ডিভিডেন্ড সুপারিশ করেছে এবং এর জন্য নিয়ন্ত্রক সংস্থার কোনো অতিরিক্ত অনুমোদনের প্রয়োজন নেই।

ব্যাংকটি আরও জানিয়েছে, এর আগে আসিফ রহমানের পরিচালক পদটি প্রায় ৯ মাসের জন্য শূন্য ছিল। ওই সময়ে ব্যাংকের পর্ষদের হাতে সম্মিলিত ৩০ শতাংশ শেয়ার ছিল না। তবে তাকে পুনরায় বোর্ডে অন্তর্ভুক্ত করার পর সেই ঘাটতি পূরণ হয়েছে। এরপরই পরিচালনা পর্ষদ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এ ছাড়া তার ব্যক্তিগত ২.৪২ শতাংশ শেয়ার এখনো সিডিবিএলের ব্লক মডিউলে রয়েছে বলেও জানিয়েছে ব্যাংকটি।

ন্যূনতম শেয়ারধারণের শর্ত পূরণ হওয়ায় এখন ২০২৫ সালের জন্য বোনাস লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই। ব্যাংক কর্তৃপক্ষ তাই আগের বিভ্রান্তিকর সংবাদটি আমলে না নিতে বিনিয়োগকারীদের অনুরোধ জানিয়েছে। পর্ষদ সদস্যদের হাতে ৩০ শতাংশ শেয়ার নিশ্চিত হওয়ায় সাধারণ বিনিয়োগকারীরা লভ্যাংশ পাওয়ার বিষয়ে এখন আশাবাদী হতে পারেন।

বাজার-সংশ্লিষ্টরা বলছেন, এই ব্যাখ্যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর হবে।

প্রসঙ্গত, উত্তরা ব্যাংক পিএলসি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৪ সালে। ‘এ’ ক্যাটাগরির এ ব্যাংকটির পরিশোধিত মূলধন ৯৭০ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৯৭ কোটি ২ লাখ ৬৮ হাজার ৮৭২।

শেয়ারবাজারলভ্যাংশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন