Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শেয়ারবাজার

মুনাফা হলেও লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত তিন মিউচুয়াল ফান্ডের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:০৯
মুনাফা হলেও লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত তিন মিউচুয়াল ফান্ডের

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন মিউচুয়াল ফান্ড ২০২৫-২৬ অর্থবছরের জন্য ইউনিটহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফান্ডগুলো হলো—সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ড এবং এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। ২০২৬ সালের ৩০ জুন বাজারদরে ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ৯ টাকা ১ পয়সা।

অন্যদিকে, সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ৩৫ পয়সা। একই সময়ে ৩০ জুন ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ৮ টাকা ৩১ পয়সা।

এ ছাড়া এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ৪৯ পয়সা। ৩০ জুন বাজারদরে ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য ছিল ১০ টাকা।

এর আগে ১৬ আগস্ট মুনাফা সত্ত্বেও লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেয় ৭ ফান্ডের ট্রাস্টি। ফান্ড হলো— আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, আইসিবি তৃতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়ীজ প্রভিডেন্ট এমএফ ১: স্কিম ১ এবং ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ড।

মুনাফালভ্যাংশমিউচুয়াল ফান্ড
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise