Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বীমা

বকেয়া দাবিতে ঝুলছেন গ্রাহক লভ্যাংশ মালিকপক্ষের পকেটে

  • বীমা দাবি বকেয়া ৪,৪১০ কোটি টাকা
ওবায়দুর রহমান
ওবায়দুর রহমান
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৭
বকেয়া দাবিতে ঝুলছেন গ্রাহক লভ্যাংশ মালিকপক্ষের পকেটে

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে নিবন্ধিত বীমা কোম্পানিগুলো বছর শেষে শেয়ারহোল্ডারদের হাতে তুলে দিচ্ছে মোটা অঙ্কের লভ্যাংশ। অথচ হাজার হাজার সাধারণ বীমাগ্রহীতার বকেয়া দাবি পরিশোধে নেই উদ্যোগ। মেয়াদের শেষে নিজের জমা করা টাকা ফেরত পেতে এসে দিনের পর দিন ঘুরতে হচ্ছে গ্রাহকদের, মুখোমুখি হতে হচ্ছে নানা অজুহাত আর প্রসেসিংয়ের বাহানার। মালিকপক্ষ নিয়মিত লভ্যাংশ বুঝে পেলেও সাধারণ গ্রাহকের পাওনা পরিশোধে কোম্পানিগুলোর এই উদাসীনতা পুরো বীমা খাতের বড় বৈষম্যকে সামনে নিয়ে এসেছে। আর বীমা দাবি না পেয়ে গ্রাহকের আস্থা তলানিতে ঠেকেছে।

বীমা ব্যবসার মূলমন্ত্রই হলো গ্রাহকের চরম বিপদে বা চুক্তির মেয়াদ শেষে তার সঞ্চিত আমানতটি নিরাপদে ফিরিয়ে দেওয়া। কিন্তু সরকারি পরিসংখ্যানই বলে দিচ্ছে, ভরসার সেই জায়গাটিতে এখন চরম খরা। আইডিআরএর চলতি বছরের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের লাইফ ইনস্যুরেন্স কোম্পানিগুলোর কাছে গ্রাহকদের মোট পাওনা জমেছিল প্রায় ৬ হাজার ৮১৩ কোটি টাকা। অবিশ্বাস্য হলেও সত্য, এর মধ্যে ২ হাজার ৪০২ কোটি টাকার সামান্য কিছু পাওনা মেটানো হলেও আটকে রাখা হয়েছে বাকি প্রায় ৪ হাজার ৪১০ কোটি টাকা। অর্থাৎ, প্রায় ৬৫ শতাংশ গ্রাহকই তাদের মেয়াদপূর্তির টাকা না পেয়ে ঘুরছেন দ্বারে দ্বারে। শেয়ারবাজারে যে খাতটি মুনাফার জয়গান গাইছে, বাস্তবে তাদের মাথার ওপর জমা হয়ে রয়েছে ৪ হাজার ৪০০ কোটি টাকারও বেশি খেলাপি দাবির পাহাড়।

শেয়ারহোল্ডারদের আকর্ষণীয় লভ্যাংশ দিলেও বেশ কয়েকটি বীমা প্রতিষ্ঠানের কাছে বিপুল পরিমাণ   বকেয়া পড়ে আছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ ৩৭ শতাংশ লভ্যাংশ দেওয়া ন্যাশনাল লাইফের বকেয়া দাবির পরিমাণ ১২ কোটি ৬১ লাখ টাকা, আর ৩৫ শতাংশ লভ্যাংশ দেওয়া ডেল্টা লাইফের কাছে গ্রাহকের পাওনা ৫৬ কোটি ৩৯ লাখ টাকা। এ ছাড়া পপুলার ইসলামী লাইফ ২০ শতাংশ লভ্যাংশ দিলেও ৩ কোটি ২৪ লাখ টাকা এবং ১৫ শতাংশ করে লভ্যাংশ দেওয়া মেঘনা লাইফ ও প্রগ্রেসিভ লাইফের কাছে যথাক্রমে ৪ কোটি ৯৬ লাখ টাকা এবং সর্বোচ্চ ১৫৯ কোটি ২৩ লাখ টাকা বকেয়া রয়েছে।  তবে এ চিত্রের ব্যতিক্রম হিসেবে ১৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার পাশাপাশি সোনালী লাইফ তাদের বকেয়া বীমা দাবি শূন্যে নামিয়ে এনে শতভাগ দায় পরিশোধের ইতিবাচক দৃষ্টান্ত দেখিয়েছে।

জেনিথ লাইফ ইন্স্যুরেন্সের সিইও এস এম নুরুজ্জামান আগামীর সময়কে বলেছেন, তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোকে প্রধানত দুটি সংস্থার মুখোমুখি হতে হয়— একটি ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ (আইডিআরএ) এবং অন্যটি ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’ (বিএসইসি)। দেশের বীমা খাত ও শেয়ারবাজারের সুরক্ষায় এই দুই নিয়ন্ত্রক সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা এখন অত্যন্ত জরুরি। যেসব কোম্পানি গ্রাহকের যুক্তিসংগত মেটাতে ব্যর্থ হবে, তাদের লভ্যাংশ (ডিভিডেন্ড) দেওয়ার সুযোগ থাকা উচিত নয়।

আইডিআরএর মুখপাত্র সাইফুন্নাহার সুমী আগামীর সময়কে বলেছেন, কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য যে লভ্যাংশ ঘোষণা করা হয়, আইন ও নিয়ম অনুযায়ী সার্বিক হিসাব থেকে অর্জিত উদ্বৃত্ত বা ভ্যালুয়েশনের ৯০ শতাংশ পলিসিহোল্ডার বা বীমা গ্রাহকদের পরিশোধ করে বাকি ১০ শতাংশ শেয়ারহোল্ডারদের জন্য বরাদ্দ রাখা হয়। তবে বর্তমানে বকেয়া হিসেবে যে বীমা দাবি রয়েছে, সেগুলো হয়তো বিভিন্ন গ্রাহকের দাখিল করা দাবির সঠিক তদন্ত, নথিপত্র যাচাই-বাছাই ও প্রক্রিয়াকরণ পর্যায়ে রয়েছে।

বীমালভ্যাংশশেয়ারবাজারপরিশোধআমানত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    ৩০ আগস্ট ২০২৬, ০৮:১১

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৫

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৪

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৪

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৩১

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৫৫

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৪

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:২০

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ২২:১৮

    এ বঞ্চনার শেষ কোথায়?

    এ বঞ্চনার শেষ কোথায়?

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:০৮

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৫৩

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৪৫

    advertiseadvertise