Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ অনুমোদন

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৪:২৮
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ অনুমোদন

সাধারণ সভায় উপস্থিত কর্মকর্তা ও শেয়ারহোল্ডার

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামাল। এজিএমে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ২২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। ফলে কোম্পানিটির শেয়ারহোল্ডাররা পাবেন মোট ৯ কোটি ৭৪ লাখ টাকার নগদ লভ্যাংশ।

এজিএমে লভ্যাংশ ছাড়াও কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুমোদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ এবং কোম্পানির নামের সঙ্গে পিএলসি সংযুক্ত করার বিষয়টি অনুমোদিত হয়। এ সময় কোম্পানি পরিচালক তাহমিনা বিনতে মোস্তফা, তানজিমা বিনতে মোস্তফা, তাসনিম বিনতে মোস্তফা, তানভীর আহমেদ মোস্তফা, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোহাম্মদ সানাউল্লাহসহ অন্যান্য কর্মকর্তা ও শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

মোস্তফা কামাল বলেছেন, আগামীতেও শেয়ারহোল্ডারদের সহযোগিতা নিয়ে আমরা সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এ ছাড়া বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) দিকনির্দেশনায় বিদ্যমান পদক্ষেপগুলো বাস্তবায়নে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স আরও সামনের দিকে এগোবে। কয়েক বছর ধরে কোম্পানি নিয়মিত ভালো লভ্যাংশ দিয়ে আসছে। এ ছাড়া সময়মতো বীমা দাবি পরিশোধের মাধ্যমে সুনাম অর্জন করেছে।

শেয়ারবাজারবাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সএজিএমলভ্যাংশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: