Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

পতনের বাজারে মুনাফার দৌড়ে এগিয়ে যেসব কোম্পানি

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১৪:৩৫
পতনের বাজারে মুনাফার দৌড়ে এগিয়ে যেসব কোম্পানি

প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্ব অর্থনীতির উত্তাপ আর দেশীয় শেয়ারবাজারের টানা মন্দার মাঝেও মার্চ মাসে অবিশ্বাস্য এক চিত্র দেখা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বাজারের সামগ্রিক সূচক নিম্নমুখী থাকলেও একসময়ের লোকসানি ও দুর্বল মৌলভিত্তির কোম্পানিগুলো, বিশেষ করে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফআই) উঠে এসেছে দর বৃদ্ধির শীর্ষে।

ডিএসইর মাসিক তথ্যানুযায়ী, মার্চের শীর্ষ ১০ গেইনারের মধ্যে ৫টিই ছিল আর্থিক খাতের প্রতিষ্ঠান। এর মধ্যে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, যার শেয়ারের দাম ১০০ শতাংশ বেড়ে পৌঁছেছে ৩.২০ টাকায়। এছাড়া প্রিমিয়ার লিজিংয়ের দাম ৮৩.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩.৩০ টাকায়। পিপলস লিজিং এবং ফারইস্ট ফাইন্যান্স উভয়ের দরই ৭৬.৪৭ শতাংশ বৃদ্ধি পেয়ে থিতু হয়েছে ৩ টাকায়। এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টও পিছিয়ে নেই, প্রতিষ্ঠানটির শেয়ার দর ৭০.৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩.৯০ টাকায়।

মার্চ মাসে ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে মোট ৩৯০টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টির দাম। বাজারের এই দুর্বল প্রবণতার মাঝেও আর্থিক খাতের পাশাপাশি হামিদ ফ্যাব্রিকস, ফ্যামিলিটেক্স, এটলাস বাংলাদেশ এবং প্যাসিফিক ডেনিমসের মতো স্বল্প মূলধনী ও লোকসানি শেয়ারগুলো স্থান করে নিয়েছে দর বৃদ্ধির তালিকায়।

খাতভিত্তিক লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, উৎপাদনমুখী খাত ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, সিমেন্ট ও খাদ্য খাত লেনদেন করেছে মোট লেনদেনের ৪৬.৮৬ শতাংশ বা ৪ হাজার ৭৮৫ কোটি টাকা। অন্যদিকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা নিয়ে গঠিত আর্থিক খাতের অবদান ছিল ২৯.৯৭ শতাংশ। অবশিষ্ট ২৩.০৯ শতাংশ লেনদেন হয়েছে সেবা ও বিবিধ খাতে।

বাজার সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন তলানিতে পড়ে থাকার পর পুনর্গঠনের গুঞ্জনে হঠাৎ বাড়তে শুরু করেছে এসব এনবিএফআই শেয়ারের দাম। তবে বিনিয়োগকারীদের সতর্ক করে তারা বলছেন, মৌলিক ভিত্তি বা লভ্যাংশ প্রদানের সক্ষমতা না থাকলেও এই কৃত্রিম উত্থান হতে পারে শুধু স্পেকুলেটিভ ট্রেডিং বা ফটকা কারবারিদের কারণে। গত ফেব্রুয়ারি মাসেও একই ধরনের প্রবণতা লক্ষ করা গিয়েছিল, যা বাজারের অস্থিরতাকেই ফুটিয়ে তুলছে।

শেয়ারবাজারকোম্পানিদর পতন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে