Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

কেন বাউলদের আঘাত করা হচ্ছে, প্রশ্ন রিজভীর

জ্যেষ্ঠ প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০০:৪২
কেন বাউলদের আঘাত করা হচ্ছে, প্রশ্ন রিজভীর

ছবি: আগামীর সময়

‘সংস্কৃতি কখনোই ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নয়। কেন মাজারের পীরদের আঘাত করা হচ্ছে, বাউলদের মারধর করা হচ্ছে।’

বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজিত নববর্ষের অনুষ্ঠানে এসব প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবীর রিজভী।

তিনি বলেছেন, ‘আউল-বাউল আমাদের সংস্কৃতির অংশ। কোনো উগ্রবাদ দিয়ে যদি সংস্কৃতির ওপর আক্রমণ করা হয়, তাহলে সেটা তো আমাদের সংস্কৃতির মর্মমূলে আঘাত। আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি। সেখানে তো মানবতন্ত্রও থাকবে।’

‘বাংলা সাল নিয়ে অনেক সাহিত্য লেখা হয়েছে। এক সময় বাংলা সালই বেশি প্রচলিত ছিলো। এখন ইংলিশ মিডিয়াম স্কুলগুলো বাংলাটাকে সেভাবে শেখায় না।’ - যোগ করেন তিনি।

‘অনেক দেশই তাদের বর্ণ, নিজেদের লিপি হারিয়ে ফেলেছে। অনেক কিছু সত্ত্বেও আমরা আমাদের নিজস্ব লিপি ধরে রেখেছি। যা কিছু আমাদের নিজস্ব তা কখনই ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নয়।’- বলছিলেন রিজভী।

শিল্পকলা একাডেমিতে চলছে পাঁচ দিনব্যাপী নববর্ষের অনুষ্ঠানমালা। শুক্রবার বৈশাখ বরণের সমাপনী অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ছিল ভিন্ন জাতিগোষ্ঠির বৈচিত্র্যপূর্ণ পরিবেশনা। মারমা, গারো, মনিপুরী, চাকমা, সাঁওতাল, পাংখোয়া, ম্রো সহ বিভিন্ন বৈচিত্রপূর্ণ জাতিগোষ্ঠির রঙিন পরিবেশনা মুগ্ধ করে আগত দর্শণার্থী ও অতিথিদের।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ বলেছেন, ‘বৈশাখ এমন একটি উৎসব যেখানে আমরা অসাম্প্রদায়িক একটা ভাবনা খুঁজে পাই। আমাদের লোকজ পট গান, জারি-সারি গানগুলোকে আমরা নতুনভাবে ফিরিয়ে আনতে চাই। আমরা সংস্কৃতির ঐতিহ্যগুলোকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই।’

সাংস্কৃতিক পরিবেশনায় ম্রো জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী বাঁশি বাদন’ অনুষ্ঠিত হয়। এরপর ত্রিপনা চাকমার পরিচালনায় পরিবেশিত হয় ‘চাকমা জাতিগোষ্ঠীর বিজু নৃত্য’।

অনুষ্ঠিত হয় ‘পাংখোয়া জাতিগোষ্ঠীর বাঁশ নৃত্য’। অর্নব শর্ম্মার পরিচালনায় গান পরিবেশন করে মনিপুরী ব্যান্ড দল (মিংঙ্গেল)। ত্রিপনা চাকমার নির্দেশনায় পরিবেশিত হয় ‘চাকমা জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী জুম নৃত্য’। সাইলেন রিছিলের নির্দেশনায় ‘গারো জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী ওয়ানগালা নৃত্য’ পরিবেশিত হয়। আশা বিশ্বাসের কোরিওগ্রাফিতে পরিবেশিত হয় ‘সাঁওতাল জাতিগোষ্ঠীর বাহা নৃত্য’।

মনিপুরী জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী মৃদঙ্গ’ পরিবেশিত হয়, নির্দেশনা দিয়েছেন ধীরেন্দ্রনাথ সিংহ। রিপু মারমার কোরিওগ্রাফিতে পরিবেশিত হয়েছে ‘মারমা জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী ছাতা নৃত্য। এছাড়া ধীরেন্দ্রনাথ সিংহের পরিচালনায় পরিবেশিত হয়েছে মনিপুরী জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী রাস নৃত্য।

সবশেষে সব জাতিগোষ্ঠির অংশগ্রহণে পরিবেশিত হয়েছে সম্প্রীতি নৃত্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিতু হাজং।

রিজভীমাজারসংস্কৃতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু