Agamir Somoy E-Paper
রবিবার, ৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
রবিবার, ৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ট্রাম্পের ঘোষণা

১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-লেবানন

এনবিসি নিউজ
agamir somoy
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ২২:৩৫
১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-লেবানন

লেবানন ও ইসরায়েলের পতাকা

ইসরায়েল ও লেবাননের নেতারা যুদ্ধবিরতিতে পৌঁছেছেন বলে বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে তীব্র লড়াইয়ের মধ্যেই এলো এ খবর।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে’ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকাল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে সম্মত হয়েছেন ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে।

ট্রাম্প আরও জানান, তিনি ‘ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে’ নির্দেশ দিয়েছেন, যাতে তারা উভয় দেশের সঙ্গে কাজ করে নিশ্চিত করেন ‘স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠা।

তবে ইসরায়েল বা লেবাননের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি এই চুক্তির কোনো নিশ্চিতকরণ। লেবাননের প্রভাবশালী রাজনৈতিক দল হিসেবেও পরিচিত হিজবুল্লাহ এই আলোচনার অংশ ছিল না। গোষ্ঠীটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনবিসি নিউজকে বলেছেন, ‘চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং অগ্রগতি নির্ভর করছে ইসরায়েলের অবস্থানের ওপর।’

ট্রাম্পের এই ঘোষণা এমন সময় এসেছে, যখন ইরান বলছে—যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যেকোনো দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির অংশ হিসেবে হামলা বন্ধ করতে হবে লেবাননে।

ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বৃহস্পতিবার বলেছেন, ‘লেবাননে যুদ্ধবিরতি ইরানের মতোই গুরুত্বপূর্ণ।’

তিনি যোগ করেন, ‘ইসলামাবাদের আলোচনায় এবং তার পরেও আমরা সব সংঘাতপূর্ণ এলাকায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য প্রতিপক্ষকে বাধ্য করতে আন্তরিকভাবে কাজ করছি।’

গত সপ্তাহে ইরান যুদ্ধকে ঘিরে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল লেবাননে চালিয়ে যাচ্ছে ব্যাপক হামলা এবং দক্ষিণাঞ্চলে স্থল অভিযান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, ওই চুক্তির আওতায় লেবানন ছিল না, যদিও ইরান মধ্যস্থতাকারী পাকিস্তানের বক্তব্যের ভিত্তিতে দাবি করেছিল যে লেবাননও অন্তর্ভুক্ত।

গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করার পর হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ছোড়ে, যার পর লেবাননে এই সংঘাত শুরু হয়। জবাবে ইসরায়েল দেশজুড়ে হামলা চালিয়ে ঘোষণা দেয় দক্ষিণে একটি ‘নিরাপত্তা অঞ্চল’ গঠনের।

মঙ্গলবার ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মুখোমুখি বৈঠকের মধ্য দিয়ে শুরু হয় দশকের মধ্যে দুই দেশের প্রথম সরাসরি আলোচনা। এই যুদ্ধবিরতির প্রস্তাব আসে এ আলোচনার মাধ্যমেই।

লেবাননের কর্তৃপক্ষের তথ্যমতে, এই যুদ্ধে এখন পর্যন্ত ২ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১০ লাখের বেশি মানুষ বাধ্য হয়েছেন তাদের ঘরবাড়ি ছাড়তে।

ইসরায়েললেবাননযুদ্ধবিরতিডোনাল্ড ট্রাম্প
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    ০৭ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ০
    বেলজিয়াম
    ০
    advertisement
    advertisement
    বদিউল আলম খোকনসহ তিনজনকে পরিচালক সমিতি থেকে আজীবন বহিষ্কার

    বদিউল আলম খোকনসহ তিনজনকে পরিচালক সমিতি থেকে আজীবন বহিষ্কার

    ০৫ জুলাই ২০২৬, ০০:০৫

    জার্মানির পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইউরোপের প্রথম ইসলামি ধর্মশিক্ষা অনুষদ

    জার্মানির পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইউরোপের প্রথম ইসলামি ধর্মশিক্ষা অনুষদ

    ০৫ জুলাই ২০২৬, ০০:১৩

    মাজার ও খানকায় হামলার অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

    মাজার ও খানকায় হামলার অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

    ০৫ জুলাই ২০২৬, ০০:৩০

    শোকের ময়দানে প্রতিশোধের ফুলকি

    শোকের ময়দানে প্রতিশোধের ফুলকি

    ০৫ জুলাই ২০২৬, ০১:০১

    রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

    রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

    ০৫ জুলাই ২০২৬, ০১:৪১

    চবি কুষ্টিয়া জেলা ছাত্র সংগঠনের সভাপতি পুলক, সম্পাদক সামান্তা

    চবি কুষ্টিয়া জেলা ছাত্র সংগঠনের সভাপতি পুলক, সম্পাদক সামান্তা

    ০৫ জুলাই ২০২৬, ০০:৪৪

    বিশ্বকাপের মুনাফায় ফিফার রমরমা

    বিশ্বকাপের মুনাফায় ফিফার রমরমা

    ০৫ জুলাই ২০২৬, ০১:৪৮

    এইচএসবিসির বিরুদ্ধে ২৫৭ কর্মকর্তাকে বেআইনিভাবে চাকরিচ্যুতির অভিযোগ

    এইচএসবিসির বিরুদ্ধে ২৫৭ কর্মকর্তাকে বেআইনিভাবে চাকরিচ্যুতির অভিযোগ

    ০৫ জুলাই ২০২৬, ০০:৫১

    অনুদান পেলেন অসুস্থ শবনম মুশতারী

    অনুদান পেলেন অসুস্থ শবনম মুশতারী

    ০৫ জুলাই ২০২৬, ০১:৫৪

    ফুলগাজীতে মন্দির ভাঙাকে কেন্দ্র করে হামলা, আহত ৫

    ফুলগাজীতে মন্দির ভাঙাকে কেন্দ্র করে হামলা, আহত ৫

    ০৫ জুলাই ২০২৬, ০১:৩২

    বিবিএসের পরিসংখ্যান কতটা বিশ্বাসযোগ্য

    বিবিএসের পরিসংখ্যান কতটা বিশ্বাসযোগ্য

    ০৫ জুলাই ২০২৬, ০১:১৭

    র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

    র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

    ০৫ জুলাই ২০২৬, ০১:৫৮

    বেক্সিমকোর তিন কোম্পানিতে বিশেষ নিরীক্ষা

    বেক্সিমকোর তিন কোম্পানিতে বিশেষ নিরীক্ষা

    ০৫ জুলাই ২০২৬, ০১:৩৭

    সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে মাস্টারপ্ল্যান

    সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে মাস্টারপ্ল্যান

    ০৫ জুলাই ২০২৬, ০১:৩১

    কৃষিকে সমন্বিত কাঠামোয় আনা হবে: কৃষিমন্ত্রী

    কৃষিকে সমন্বিত কাঠামোয় আনা হবে: কৃষিমন্ত্রী

    ০৫ জুলাই ২০২৬, ০১:৩৪

    advertiseadvertise