যুদ্ধ থামানোর নামে সাময়িক বিরতি নয়, এবার স্থায়ী সমাপ্তির নিশ্চয়তা চায় ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, সাময়িক যুদ্ধবিরতিতে রাজি নয় বলে মধ্যস্থতাকারীদের স্পষ্ট করে জানিয়েছে তেহরান।আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান আর সরাসরি আলোচনায় বসাকে এক বিষয় হিসেবে দেখছে না তেহরান।এর আগে তিনি জানিয়েছিলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি কোনো আলোচনা চলছে না। আবার...